Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gautam Gambhir: লখনউতে গম্ভীরের বিদায় ঘণ্টা! কেকেআরের প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটা?

পালাবদলের পর্ব চলছে লখনউ সুপার জায়ান্টাস দলে। লখনউ সুপার জায়ান্টস কিছুদিন আগেই হেড কোচ পরিবর্তন করেছে। দু'টি মরসুম কোচিং করানোর পর অ্যান্ডি ফ্লাওয়ারকে বিদায় জানিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। আগামী মরসুমে লোকেশ রাহুলদের নয়া হেড কোচ হিসেবে থাকবেন জাস্টিন ল্যাঙ্গার। এরপর স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট হিসেবে যোগ দিলেন এমএসকে প্রসাদ। প্রাক্তন মুখ্য নির্বাচক যোগ দেওয়ার পরই গৌতম গম্ভীরকে নিয়ে জল্পনা। শুরু হয়েছে।

আইপিএলে অভিষেক হওয়ার পর থেকে দু'টি মরসুমে কেটে গিয়েছে লখনউয়ের। দু'বারই প্লে-অফে উঠলেও, শিরোপা জিততে পারেনি লখনউ সুপার জায়ান্টস। এবার সেই ট্রফি জয়ের আশাতেই রয়েছে এলএসজি। আর ভাগ্য ফেরাতে দলের ভিতর একাধিক পরিবর্তন করছে নবাবের শহরের দল।

গম্ভীর

একটি হিন্দি দৈনিকের খবর অনুসারে পরের মরসুমে মোটের নিশ্চিত গম্ভীর লখ‌নউ দল ছাড়ছেন। জোর জল্পনা, অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে দুই বার চ্যাম্পিয়ন করানো গম্ভীর এবার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর হয়ে ফিরছেন। কেকেআর-কোচ চন্দ্রকান্ত পন্ডিতদের সঙ্গে এবার শ্রেয়স আইয়ারদের চাঙ্গা করতে গম্ভীরকে আনতে পারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিরা।

ক্রিকেট মহলের গুঞ্জন ২০২৪ সালের আইপিএলে নাইটদের ডাগআউটে গম্ভীরকে বসতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিমধ্যেই নাকি কলকাতা টিম ম্যানেজমেন্ট তাদের প্রাক্তন অধিনায়কের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছেন। চূড়ান্ত কোন কিছু বলার এখনও সময় আসেনি। তবে গম্ভীর কলকাতায় ফিরলে তা কেকেআর শিবিরের জন্য বাড়তি প্লাস পয়েন্ট হবে তা বলাই বাহুল্য।

গম্ভীর

বিগত কয়েক বছরে একাধিকবার অধিনায়ক এবং কোচ পরিবর্তন করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাফল্য আসেনি। এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে গম্ভীরের কলকাতায় প্রত্যাবর্তন নিয়ে। ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে বর্তমানে পূর্ব দিল্লির সাংসদ। লখনউ দলে শেষ দুই বছর তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু পেশাদারিত্বের যুগে সাফল্যই শেষ কথা বলে। তাই গম্ভীরকেও ছেঁটে ফেলতে পারে লখনউ টিম ম্যানেজমেন্ট।

গম্ভীরের দায়িত্বই মূলত তুলে দেওয়া হয়েছে প্রসাদের হাতে। আসলে ঘুরিয়ে গোতিকে বাইরের দরজা দেখিয়ে দিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ছাড়া, দ্বিতীয় উপায়ও নেই গম্ভীরের হাতে।

কেকেআর

২০১৪ সালেওর পর থেকে আইপিএলে সাফল্য নেই কেকেআরেও। ফলে তাঁরা তাদের লাকি ক্যাপ্টেনকে ফেরাতে পারে মেন্টর করে। শেষ পর্যন্ত দুইয়ে দুইয়ে চার হয় কিনা সেটা সময়ই বলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+