Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gautam Gambhir: শ্রীসন্থের সঙ্গে বিতর্কের মধ্যেই ফের বিরাটকে নিশানা গম্ভীরের, রাহুলকেও করলেন পরোক্ষে কটাক্ষ

গৌতম গম্ভীর মানেই বিতর্কের আগুন, সাদাকে সাদা, কালোকে কালো বলতেই তিনি অভ্যস্ত। প্রাক্তন নাইট অধিনায়ক বরাবরের স্পষ্টবক্তা। কখনও কোহলি আবার কখনও বা শ্রীসন্থ, বিতর্ক যেন পিছু ছাড়ে না বিশ্বকাপজয়ী ক্রিকেটারের। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন গম্ভীর। গোটা সাক্ষাৎকার পর্বটি শনিবার প্রকাশ্যে আসবে। শুক্রবার তার ট্রেলারেই আগুন জ্বালিয়ে দিলেন নাইট মেন্টর।

গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভারত ফাইনালে হেরে যাওয়ার পর একটি নির্বাচনী সভামঞ্চ থেকে নাম না করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপয়া শব্দ প্রয়োগ করেন রাহুল গান্ধী। যা‌ নিয়ে বিতর্ক চরমে উঠে। পাঁচ রাজ্যে ভোটের ফল বেরোনোর পর রাহুলকে পাল্টা দেন বিজেপি নেতারও।

Gautam Gambhir:

সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠলে গম্ভীর বলে, 'অপয়া শব্দটি অত্যন্ত খারাপ। কারোর বিরুদ্ধে এই শব্দ প্রয়োগ করা উচিত নয়। বিশেষ করে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো নয়ই। আমরা ২০১১ সালে বিশ্বকাপের যখন সেমিফাইনাল খেলেছিলাম তখন মাঠে উপস্থিত ছি‌লেন তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। যদি আমরা সেই ম্যাচে হেরে যেতাম তারপর ডঃ মনমোহন সিং যদি আমাদের সঙ্গে দেখা করতেন তাহলে কী খারাপ হত।'

নবীন ও বিরাটের দ্বন্দ্ব নিয়েও মুখ খুলছেন গম্ভীর। তাঁর কথায়, 'একজন মেন্টর হিসাবে আমি ভিন্নধর্মী ভাব‌নায় বিশ্বাস করি। কোনও ক্রিকেটারই আমার দলের সদস্যকে আপমান করতে পারেননি। যতক্ষণ খেলা চলেছে আমার কোনও অধিকার নেই বিষয়টিতে হস্তক্ষেপ করার। কিন্তু খেলা শেষ হওয়ার পরও যদি কেউ আমার দলের ক্রিকেটারকে নিয়ে খারাপ মন্তব্য করে আমার অধিকার আছে, দলের ক্রিকেটারকে বাঁচানোর।'

২০১১ সালে বিশ্বকাপ ফাইনা‌লে ৯৭ রানের ইনিংস খেললেও মাহির ইনিংস চাপা পড়ে যায় গম্ভীরের অবদান‌। এই প্রসঙ্গে নাইট মেন্টরের সাফ জবাব, 'অনেকেই অনেক ইনিংসের মূল্য দেন না, তাঁরা হয়ত পর্যাপ্ত সম্মান দেন না। কিন্তু কোনও পারফরম্যান্সই আন্ডাররেটেড( পর্যাপ্ত মূল্য না পাওয়া) হয়না।একজন ২০১১ সালের বিশ্বকাপের সেরা ক্রিকেটার (যুবরাজ সিং)হয়েছেন, কিন্তু কতজন তাঁকে নিয়ে কথা বলেন। হয়ত তাঁর ভালো পিআর সংস্থা নেই। সম্প্রচারকারীরা কখনও জন‌সংযোগের মেশিন নয়।'

লেজেন্ডস লিগ ক্রিকেটে বিতর্কে জড়িয়েছেন গম্ভীর। মাঠের বাইরে দ্বৈরথে জড়িয়ে পড়েছেন গৌতম গম্ভীর এবং শ্রীসন্থ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+