জঙ্গি আতঙ্কের কালো পর্দা সরিয়ে ছোট্ট জোহরা আলোয় আনার উদ্যোগ গম্ভীরের

এর আগে রাস্তার অভুক্তদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল গৌতম গম্ভীরের সংস্থা। এবার এক অসহায় শিশুর ভরণ পোষণ এবং শিক্ষার দায়িত্ব নিলেন কেকেআর অধিনায়ক 

দিন কয়েক কান্নামাখা এক মুখের ছবি নাড়িয়ে দিয়েছিল সবাইকে। কাশ্মীর উপত্যকায় ফের একবার জঙ্গি আতঙ্কের শিকার হয়েছিল এই মেয়েটির পরিবার। জোহরা নামের মেয়েটির বাবা ছিলেন অ্যাসিট্যান্ট সাব ইনসপেকটর। কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল তাঁর। এরপর থেকেই কান্না থামানো যাচ্ছিল না জোহরার।

জঙ্গি আতঙ্কের কালো পর্দা সরিয়ে ছোট্ট জোহরা আলোয় আনার উদ্যোগ গম্ভীরের

এই শিশুটির চোখের জল মোছানোর দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এর আগেও গোতির মানবিক মুখ দেখা গেছে। সামাজিক কারণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি । অভুক্তদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন গম্ভীর। এবার এগিয়ে এলেন জোহরাকে বড় করার দায়িত্ব নিয়ে।

জঙ্গি আতঙ্কের কালো পর্দা সরিয়ে ছোট্ট জোহরা আলোয় আনার উদ্যোগ গম্ভীরের

নিজের টুইট বার্তায় জোহরার ভরণ পোষণ থেকে শিক্ষা সবকিছুর দায়িত্ব নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। গোতি লিখেছেন,'আমি তোমার কান্না থামিয়ে তোমাকে ঘুম পাড়াতে পারব না.কিব্তু তোমাকে জাগিয়ে স্বপ্ন পূরণ করাব। তোমার জীবনভোরের পড়াশুনোর দায়িত্ব আমার।'

এর পাশাপাশি তিনি আরও বলেছেন ,'জোহরা তুমি এরকমভাবে কেঁদো না, পৃথিবীও তোমার কান্নার ভার নিতে পারছে না। তোমার বাবা আব্দুল রশিদকে স্যালুট। '

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Zohra,plz don't let those tears fall as i doubt even Mother Earth can take d weight of ur pain. Salutes to ur martyred dad ASI,Abdul Rashid. <a href="https://t.co/rHTIH1XbLS">pic.twitter.com/rHTIH1XbLS</a></p>— Gautam Gambhir (@GautamGambhir) <a href="https://twitter.com/GautamGambhir/status/904965872275513345">September 5, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+