Gautam Gambhir: জিতেছেন দুটি বিশ্বকাপ, ক্রিকেটার হয়েছে‌ন বলে অনুশোচনা করেন গম্ভীর

ক্রিকেট কেরিয়ারে জিতেছেন দুটি বিশ্বকাপ। একটি ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ অন্যটি ২০১১ সালের একদিনের বিশ্বকাপ। এছাড়াও ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীরের অবদান কম নয়। ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে তাঁর ৯৭ রানের ইনিংসটা এখনও মনে গেঁথে আছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। কিন্তু সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের শো-য়ে ক্রিকেট কেরিয়ার নিয়ে বড় মন্তব্য করলেন গৌতম গম্ভীর।

বর্তমানে পূর্ব দিল্লির লোকসভা কেন্দ্রের সাংসদ হলেও গম্ভীরের প্রথম পরিচয় তিনি একজন ভারতীয় ক্রিকেটার। ক্রিকেট খেলেই দেশ তথা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন গোতি। এমনকি আইপিএলে কেকেআরের হয়ে জিতেছেন দুই বার ট্রফি। এহেন সাফল্যের পরিসংখ্যান যার রয়েছে‌, সেই গম্ভীরের কাছে ক্রিকেটই সবথেকে বড় অনুশোচনার কারণ। বেসরকারি চ্যানেলের বিশ্বকাপ সংক্রান্ত টক শো-তে এসে নিজের জীব‌নের বড় সত্যি ফাঁস করলেন বিশ্বকাপজয়ী তারকা।

গৌতম

এই শো-তে গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল কোন ম্যাচ নিয়ে আপনি থেকে সবথেকে বেশি অনুশোচনা করেন? এর উত্তরে গম্ভীর যা বলেন তা চমকে দেওয়ার মতোই। কারণ অনেকেই ভেবেছিলেন ভারতীয় দলের কোনও ম্যাচ বা দিল্লির কোনও ঘরোয়া ক্রিকেটের ম্যাচের কথা উল্লেখ করবেন গম্ভীর। কিন্তু গম্ভীর ক্রিকেট খেলাকেই বেছে নিলেন নিজের জীবনের সবথেকে বড় অনুশোচনার কারণ হিসেবে।

এর ব্যাখ্যা দিতে গিয়ে গম্ভীর বলেন, 'একজন মানুষ যখন একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়েন। তখন সে জীবনের লক্ষ্য স্থির করে। আমাকে এটা হতে হবে। আমি ক্রিকেট খেলাকে বেছে নিয়েছিলাম। কিন্তু আমার প্রথম ভালোবাসা ছিল সেনাবাহিনী। আমি মন থেকে চেয়েছিলাম সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার।'

গৌতম

একইসঙ্গে গম্ভীর উল্লেখ করেন, 'আমার যা চরিত্র তাতে একজন সেনাকর্মী হওয়া উচিত ছিল। ক্রিকেটার হওয়া নয়। এটা আমার বড় অনুশোচনার কারণ।'

এরপরই ২০১১ বিশ্বকাপ ফাইনালে তাঁর করা ৯৭ রানের ইনিংসের কথা উঠে আসে। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'আমি না করলে সেই রানটা অন্য কেউ করত। ভারতকে বিশ্বকাপ জিততে হলে আমার জায়গায় ৯৭ রানটা অন্য যে কেউ করত।' তাঁর এই বক্তব্যের পরই সভামঞ্চ করতালিতে ফেটে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+