ভারতের বিশ্বকাপগামী দল নিয়ে সন্তুষ্ট নন গম্ভীর, কেন জানুন
ভারতের বিশ্বকাপগামী দল নিয়ে খুব একটা সন্তুষ্ট নন ক্রিকেটার টার্নড রাজনীতিক গৌতম গম্ভীর।
ভারতের বিশ্বকাপগামী দল নিয়ে খুব একটা সন্তুষ্ট নন ক্রিকেটার টার্নড রাজনীতিক গৌতম গম্ভীর। বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডগামী দলে একজন বিশেষজ্ঞ ফাস্ট বোলার কম আছেন বলেই দাবি করেছেন ২০১১-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

গৌতম গম্ভীরের কথায়, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা দক্ষ ফাস্ট বোলার। কিন্তু তাঁদের কিছুটা রিলিফ দেওয়ার জন্য ভারতের বিশ্বকাপগামী দলে আরো একজন বিশেষজ্ঞ ফাস্ট বোলারের প্রয়োজন ছিল বলেই মনে করেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। দলে হার্দিক পাণ্ডিয়া, বিজয় শঙ্করদের মতো ব্যাটসম্যান কাম মিডিয়াম ফাস্ট বোলাররা থাকলেও, তা যথেষ্ট নয় বলেই মনে করেন পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর।
একই সঙ্গে ২০১৯ বিশ্বকাপে নিজের ফেভারিটের তালিকায় ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে রেখেছেন গৌতম গম্ভীর। তবে এবারও কাপ জয়ের অন্যতম দাবিদার অজিরা বলেই মনে করেন ২০১১-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য।












Click it and Unblock the Notifications