IPL 2024: যোদ্ধা নয়, নাইট ক্রিকেটাররা এবার মহারাজ, রাজকীয় লুকে চমকে দিলেন শ্রেয়স-গম্ভীররা, দেখুন ভিডিও
আইপিএলের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। ২২ মার্চ থেকেই আনুষ্ঠানিক ভাবে ঢাকে কাঠি পড়বে। তবে ইতিমধ্যেই দলগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সেও জোর কদমে চলছে প্রস্তুতি। নাুইট মানে যোদ্ধা। নাইট রাইডার্সের ক্রিকেটাররা হলেন একজন করে সেনানী। সেনাপতি হলেন অধিনায়ক। কিন্তু যোদ্ধার বেশ ছেড়ে এবার মহাকাজকীয় লুকে আবির্ভূত হলেন কেকেআর তারকারা।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জার্সি, গ্লাভস, হেলমেট নয়, মরশুমের শুরুতেই নাইট ক্রিকেটারদের একেবারে রাজবেশে পাওয়া গেল। গৌতম গম্ভীর-শ্রেয়স আইয়াররা-রিঙ্কু সিংরা হয়ে উঠলেন মহারাজ। কেউ রাজপুত রাজাদের মতো সাজ নিলেন কেউ আবার হয়ে উঠলেন বাংলার নবাব। টাইম লাইনে অষ্টাদশ শতকে ফিরে গেলেন কেকেআর ক্রিকেটাররা। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের রাজকীয় সাজের ভিডিও পোস্ট করা হয়েছে।

এদিকে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। রঞ্জি ট্রফির ফাইনালে পিঠের পুরনো চোটের জায়গায় শ্রেয়স আইয়রের ব্যথা অনুভব করায় চিন্তা বেড়েছিল কলকাতা নাইট শিবিরে। আশঙ্কা তৈরি হয়েছিল শুরুর দিতে শ্রেয়সকে পাওয়া যাবে কিনা। অবশেষে যাবতীয় আশঙ্কা ও জল্পনাতে উড়িয়ে দিয়ে শনিবার রাত কলকাতায় পা রেখেছেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার।
শ্রেয়সের শিবিরে যোগ দেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছে নাইটরা।
আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। কেকেআর শিবির আত্মবিশ্বাসী, সেই ম্যাচে খেলতে দেখা যাবে শ্রেয়সকে। এসে গিয়েছেন ইংরেজ উইকেটরক্ষক ফিল সল্টও।
অন্যদিকে নাইউটদের সবথেকে দামী ক্রিকেটার মিচেল স্টার্ক বলেছেন, 'আমি খুবই উত্তেজিত। আমার কাছে এবারের আইপিএল একটা নতুন চ্যালেঞ্জ। খুব মজা হবে। আট বছর আগে আমি প্রথমবার এই টুর্নামেন্টে খেলি। তিনবছর পর আবার খেলার কথা ছিল। অবাক করার মতো ব্যাপার হল এটাই যে তখন এই কেকেআরের হয়ে খেলার কথা হয়েছিল। কিন্ত্ত শেষপর্ষন্ত সেটা আর হয়ে ওঠেনি। আবার সেখানেই ফিরছি। সেই জার্সিতে মাঠে নামব। চেষ্টা করব দলকে সাফল্য এনে দিতে।
মরশুমের ঠিক আগেই কলকাতা নাইট রাইডার্স কোচিং স্টাফ থেকে আচমকাই সরানো হল জেমস ফস্টার ও এআর শ্রীকান্তকে। জেমস ফস্টার ছিলেন কেকেআর-এর সহকারী কোচ। আর শ্রীকান্ত ছিলেন অ্যানালিস্ট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications