ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা ঋষভ পন্থকে নিয়ে এই কথা বললেন গম্ভীর
ঋষভ পন্থকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্ষুদ্ধ গৌতম গম্ভীর। সাম্প্রতিক সময়ে ব্য়াটে ধারাবাহিকতা দেখাতে পারছেন না পন্থ।
ঋষভ পন্থকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্ষুদ্ধ গৌতম গম্ভীর। সাম্প্রতিক সময়ে ব্য়াটে ধারাবাহিকতা দেখাতে পারছেন না পন্থ। জাতীয় দলে যথেষ্ট সুযোগ পেলেও পরিণত ব্যাটিংয়ের নমুনা দেখাতে পারেননি ভারতীয় উইকেটকিপার। যেকারণে তাঁকে এখন ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলতে সাবধান করেছেন নির্বাচকরা। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের পরই পন্থকে নিয়ে নিজের বক্তব্য রাখলেন দু'বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।

গম্ভীর এক সংবাদমাধ্যমের কলামে লিখেছেন, 'ম্যানেজমেন্ট ঝুঁকিপূর্ণ শট খেলতে বারণ করেছে। ঘুরিয়ে সাবধান করে দেওয়া হয়েছে।এক্ষেত্রে, তরুণ প্রতিভাদের সঙ্গে অন্যভাবে ডিল করা উচিত। এভাবে সাবধান করলে ভয় পেয়ে উল্টে পন্থ তার স্বাভাবিক খেলাটাই হারিয়ে ফেলতে পারে। ঋষভকে বোঝাতে হবে, ওকে দলের প্রয়োজন। আর ওকেও ব্যাটসম্যান হিসেবে আরও দায়িত্ব নিতে হবে। সেকারণেই ওর কাঁধে হাত রেখে ওকে টিমের পক্ষ থেকে ভরসা দেওয়া উচিত।'
একনজরে পন্থের সাম্প্রতিক সময়ে রান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ০ রান,
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ও তৃতীয় ম্যাচে ৬৫ রান
ক্যারিবিয়ান সফরে ওডিআই সিরিজে সংগ্রহ ২০ ও ০ রান।
ক্যারিবিয়ান সফরে প্রথম টেস্টে সংগ্রহ ২৪ ও ৭, দ্বিতীয় টেস্টে সংগ্রহ ২৭ রান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংগ্রহ ৪ রান।












Click it and Unblock the Notifications