Gautam Gambhir: বিরাটে সুর নরম গম্ভীরের, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কেন কোহলি-রোহিতকে চাইছেন নাইট মেন্টর?
একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেও হারতে হয়েছে ভারতকে। টিম ইন্ডিয়ার পাখির চোখ এখন থেকেই টি ২০ বিশ্বকাপ। কিন্ত টুর্নামেন্ট শুরুর সাত মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের অধিনায়ক নিয়ে। যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে একজনই, তিনি রোহিত শর্মা। সেচ্ছা নির্বাসন কাটিয়ে টি ২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নাধকি নিঃশব্দেই শেষ হয়ে যাবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে হিটম্যানের কেরিয়ার।
শুধু রোহিত নয়, একইসঙ্গে চর্চায় উঠে আসছে বিরাট কোহলির নামও। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেখা যায়নি বিরাট-রোহিতকে। আসন্ন টি২০ বিশ্বকাপে কী খেলতে দেখা যাবে ভারতীয় দলের দুই মহাতারকাকে? এই নিয়ে নানা মুণির নানা মত। এবার রোহিত-বিরাটদের প্রসঙ্গে মুখ খুললেন গৌতম গম্ভীর।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাঠকারে টি ২০ বিশ্বকাপে রোহিত-বিরাটদের খেলা প্রসঙ্গে গম্ভীর বলেছেন, 'আমি কোনওদিন বয়সকে গুরুত্ব দিই না। আমার কাছে ফর্ম সব সময় গুরুত্বপূর্ণ। যদিও রোহিত ও বিরাট ভালো ফর্মে থাকে তাহলে ওদের দুজনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। এবং সেই দলের অধিনায়কের দায়িত্ব রোহিতের কাঁধেই দেওয়া উচিত।'
কিন্তু এক বছর ধরে টি ২০ ফর্ম্যাটে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু বিশ্বকাপে চোট পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরজে নেতৃত্বের ভার দেওয়া হয় সূর্যকুমার যাদবের উপর।
এই নিয়ে গম্ভীরের বক্তব্য, 'জানি গত এক বছর ধরে হার্দিক টি ২০ ফরম্যাটে অধিনায়কত্ব করছে। তবে রোহিত অন্য পর্যায়ের অধিনায়ক। ও কতবড় অধিনায়ক এবং ব্যাটসম্যান সেটা সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে গোটা ক্রিকেট বিশ্ব দেখেছে। তাই রোহিতকে দলে রাখতেই হবে।'
যদিও অধিনায়ক নিয়ে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে বিসিসিআই। টি-২০ বিশ্বকাপ জুন মাসে। তার আগে অনেক সময় আছে। আর বোর্ড সচিবের এই মন্তব্যের পরে মনে করা হচ্ছে বোর্ড হার্দিক পাণ্ডিয়ার ফিটনেসের দিকটা দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে। তাহলে টি-২০ বিশ্বকাপে অধিনায়ক থাকবেন না রোহিত!
জয় শাহ সম্প্রতি মন্তব্য করেছেন, "এখনও টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক নিয়ে কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি।" একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, "এখনই সবকিছু পরিস্কারের দরকার কী? টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে জুনে, তার আগে আমাদের আইপিএল এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ (জানুয়ারিতে) রয়েছে। আমরা একটি ঠিকঠাক সিদ্ধান্তই নেব।"












Click it and Unblock the Notifications