বিশ্বকাপ ২০১১-এর সেমিফাইনালে নামার আগে ভারতীয় দলের কিছু সিনিয়র কী বলেছিলেন তাঁকে, ফাঁস করলেন গম্ভীর
বিশ্বকাপ ২০১১-এর সেমিফাইনালে নামার আগে ভারতীয় দলের কিছু সিনিয়র কী বলেছিলেন তাঁকে, ফাঁস করলেন গম্ভীর
১৯৮৩ সালের পর দ্বিতীয় বার ভারতীয় দল ক্রিকেট বিশ্বকাপ জেতে ২০১১ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের আগে ভারতীয় দলের ক্রিকেটারদের মানসিক পরিস্থিতি কেমন ছিল তা প্রকাশ পেল গৌতম গম্ভীরে একটি কথা থেকে। একটি সংস্থার অনুষ্ঠানে গৌতম গম্ভীর জানিয়েছেন, ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালের আগে দলের দুই তিন জন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে তাঁর কী আলোচনা হয়েছিল। তিনি জানিয়েছেন, দু-তিন জন সিনিয়র ক্রিকেটার তাঁর কাছে এসে বলে এই বিশ্বকাপটা জিততে হবে '১৯৮৩ থেকে আলোচনা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য।'

গম্ভীর নিজেও চেয়েছিলেন দেশের জন্য খেতাব জিততে এবং দেশবাসীকে খুশি করতে। তিনি উল্লেখ করেছেন লর্ডসের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অবদানেরও। গম্ভীর বলেছেন, "দুই বা তিন জন সিনিয়র ক্রিকেটার আমার কাছে আসে এবং বলে. আমাদের এই প্রতিযোগীতা জিততে হবে কারণ আমরা চাই ১৯৮৩-র আলোচনা বন্ধ হোক। ১৯৮৩-এর ইতিহাস মুছে নতুন ইতিহাস তৈরি করতে হবে।'" গম্ভীরের আরও সংযোজন, "আমি তখন বলেছিলাম আমি এখানে কাউকে শেষ করতে আসিনি। আমি কারোর কৃতিত্বকে ছোট করতেও আসিনি। আমি এটা জিততে চাই কারণ আমি চাই আমাদের সাফল্য আরও বিস্তৃত হোক। মিডিয়া যদি ১৯৮৩ থেকে ২০১১ পর্যন্ত তাদের নিয়ে কথা বলে আসে সেটা মিডায়র সমস্যা আমাদের নয়। আমরা এটা জিততে চাই কারণ আমরা এই দেশটাকে খুশি দেখতে চাই। এটাই ভবিষ্যতে পরিবর্তন করা দরকার।"
২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানকে ২৯-রানে পরাজিত করেছিল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে খেলেছিল ভারত। যেখানে ২৭৫ রান তাড়া করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস ভারতের হয়ে খেলেছিলেন গৌতম গম্ভীর। ৯৭ রানের ইনিংস খেলেছিলেন গম্ভীর। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন গম্ভীর। ভারতের হয়ে বাকি কাজটা শেষ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ৯১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। ২১ রান করে অপরাজিত ছিলেন যুবরাজ সিং।












Click it and Unblock the Notifications