যুবিকে 'বিশ্রাম', বিস্ফোরক গম্ভীরের বয়ান চমকে দেবে
যুবরাজ সিংয়ের ক্রিকেট ভবিষ্যত নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর
বিস্ফোরক গৌতম গম্ভীর। তবে নিজের সম্পর্কে নয়। মুখ খুললেন তাঁর একসময়ের সতীর্থ যুবরাজ সিংয়ের সম্পর্কে। ২০১১ -র বিশ্বকাপে গম্ভীর এবং যুবির অবদানের কথা কারোরই ভোলার নয়। একসময়ের নিজের পার্টনারের সঙ্গে ঘটা অন্যায় মানতে মানতে পারছেন না গৌতম গম্ভীর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমায়িত ওভারের ক্রিকেট সিরিজে দলে ঠাঁই হয়নি যুবরাজ সিংয়ের। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ফিট দল ভারত। এনডিওরেন্স টেস্টে এখন ইয়ো-ইয়ো টেস্ট হয়। সূত্রের খবর এই টেস্টেই নাকি পাস করতে পারেননি যুবি। তার জেরেই নাকি নাম কাটা গেছে এই বাঁ হাতি তারকার। কিন্তু নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন যুবিকে নাকি 'বিশ্রাম' দেওয়া হয়েছে।

আর এই 'বিশ্রাম' শব্দটিতেই বেজায় চটেছেন গৌতম গম্ভীর। তাঁর সাফ প্রশ্ন ইদানিংয়ের মধ্যে যুবি কবে শেষ ক্রিকেট খেলেছেন যে তাঁকে বিশ্রাম দেওয়া হল। বিশ্রাম নয় আসলে যুবিকে ভারতীয় দল থেকে যুবিকে চির বিশ্রামে পাঠানোর ভাবনায় বর্তমান নির্বাচক মন্ডলী।
গম্ভীর আরও প্রশ্ন তুলেছেন ২০১৯ বিশ্বকাপের জন্য যুবিকে যদি ভাবা হয়, তাহলে তাঁকে যত বেশি সম্ভব তত বেশি ম্যাচ খেলানো উচিত। তার মানে ঘুরিয়ে গৌতম গম্ভীর বলেই দিয়েছেন এবার বোধহয় যুবির আন্তর্জাতিক কেরিয়ারেও যতি চিহ্ন পড়ে গেল।












Click it and Unblock the Notifications