কেকেআরকে আইপিএলের সফলতম দল হিসেবে দেখতে চান, ভবিষ্যৎ স্পষ্ট করে বার্তা গম্ভীরের
Gautam Gambhir: ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে গৌতম গম্ভীর এগিয়ে বলে দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের। ডিল ডান, এমন দাবিও শোনা যাচ্ছে।
আবার বিসিসিআই সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যতই ঝড় উঠুক, বিসিসিআই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবে না।

মনে করা হচ্ছে, এর বড় কারণ সেই গৌতম গম্ভীরই। হেড কোচের পদে আবেদনের সময়সীমা ছিল ২৭ মে অবধি। কারা আবেদন করলেন সেই তালিকা এখনও জনসমক্ষে আনেনি বিসিসিআই। কবে আনবে সেটাও স্পষ্ট নয়।
টি২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের যে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সফর থাকবে তাতে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সম্ভাবনা। ওই সিরিজগুলিতে ভিভিএস লক্ষ্মণকে কোচ করে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির বিভিন্ন কোচেদের পাঠানো হতে পারে।
লক্ষ্মণ এনসিএ-র দায়িত্বে রয়েছেন। তিনি নিজেই নাকি ভারতীয় দলের হেড কোচ হতে নারাজ। গৌতম গম্ভীরের নাম নিয়ে যতই চর্চা হোক না কেন, সিনিয়র ক্রিকেটারদের মতামত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় দল এখন টি২০ বিশ্বকাপ খেলতে নিউ ইয়র্কে। সেখানেই ক্রিকেটারদের মত জানার চেষ্টা হতে পারে।
গৌতম গম্ভীরও জল মাপছেন। ভারতীয় দলের হেড কোচ হলে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং বা ধারাভাষ্যের কাজ করতে পারবেন না। সংবাদমাধ্যমেই প্রকাশ, শাহরুখ খান ১০ বছরের জন্য গম্ভীরকে কেকেআরকে রাখতে মেন্টর করার সময়ই ব্ল্যাঙ্ক চেক অফার করেছিলেন।
কেকেআর নাকি ভারতীয় দল, গৌতম গম্ভীর নিজেও যে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি সেটা স্পষ্ট স্পোর্টসকিডাকে দেওয়া তাঁর একান্ত সাক্ষাৎকারে। কেকেআরের মেন্টর গম্ভীর বলেছেন, আমরা ট্রফি জেতার নিরিখে এখনও মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের চেয়ে দুই ধাপ পিছিয়ে। ফলে আমরা আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি নই।
গম্ভীরের কথায়, আইপিএলের সফলতম দল হতে গেলে আরও তিনবার আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। সেটার জন্য কঠোর প্রয়াস জারি রাখতে হবে। আমাদের পরবর্তী মিশন, কেকেআরকে আইপিএলের সফলতম দল হিসেবে প্রতিষ্ঠিত করা। এর চেয়ে ভালো অনুভূতি কিছু হতে পারে না। সেই লক্ষ্যে সফর সবে শুরু হয়েছে।
গম্ভীরের নেতৃত্বে কেকেআর ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার চ্যাম্পিয়ন দলের মেন্টর গম্ভীর। তিনি বলেন, আইপিএলে নামার সময় প্রথম লক্ষ্য থাকে প্লে-অফে পৌঁছনো। এরপর লক্ষ্য দাঁড়ায় প্রথম দুই জায়গা দখল। এরপর ফাইনালে ওঠার লক্ষ্য থাকে, তারপর খেতাব জেতা। প্রতি ধাপে থাকে উত্তেজনা, চ্যালেঞ্জ, নার্ভাসনেস।
বাড়িতে ফিরে তিনি এখন খুশি বলে জানিয়ে গম্ভীর বলেন, আইপিএলে কোনও দলকে খাটোভাবে নেওয়া যায় না। এর ইনটেনসিটি এতটাই বেশি থাকে যে টুর্নামেন্ট জেতার পর ভালো লাগে। এবার আমি স্ত্রী, কন্যাদের নিয়ে ছুটি কাটাতে যাব। সেদিকে তাকিয়ে আছি। এমন ব্রেকে নিজেকে পুনরুজ্জীবিত করা যায়। ছুটির সময় ক্রিকেট নিয়ে ভাবনা দূরে রাখতে পছন্দ করেন গম্ভীর। তাঁর কথায়, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর চেয়ে ভালো কিছু হতে পারে না। মনে করা হচ্ছে, ছুটি কাটিয়ে ফিরেই ভারতীয় দলের হেড কোচের বিষয়ে বোর্ডকে বার্তা দিতে পারেন গম্ভীর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications