বিশ্বকাপের জন্য ভারতের একাদশ কেমন হওয়া উচিৎ জানালেন গম্ভীর, বাড়তি গুরুত্ব শামিকে

বিশ্বকাপের জন্য ভারতের একাদশ কেমন হওয়া উচিৎ জানালেন গম্ভীর, বাড়তি গুরুত্ব শামিকে

প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ কী রকম হওয়া উচিৎ সেই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন।

ভারতের প্রথম একাদশ কেমন হওয়া উচিৎ:

ভারতের প্রথম একাদশ কেমন হওয়া উচিৎ:

প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ কী রকম হওয়া উচিৎ সেই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল টি-২০ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে। সম্প্রতিক সময়ের পারফরম্যান্সকে কাছ থেকে দেখে নিজের প্রথম একাদশে ভুবনেশ্বর কুমার নন, মহম্মদ শামিকে রেখেছেন গম্ভীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দীনেশ কার্তিকের থেকে তাঁর প্রথম একাদশে অগ্রাধিকার পাবেন ঋষভ পন্থ।

শামিকে বোলিং বিভাগের নেতৃত্বে চান গম্ভীর:

শামিকে বোলিং বিভাগের নেতৃত্বে চান গম্ভীর:

জি নিউজকে গৌতম গম্ভীর বলেছেন, "তিন পেসার খেলানো উচিৎ ভারতের। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে মহম্মদ শামির খেলা উচিৎ। অপর দুই পেসার হিসেবে খেলুক যুজবেন্দ্র চাহাল এবং অক্ষর প্যাটেল। চতুর্থ সিমার হিসেবে দলে থাকুক হার্দিক পান্ডিয়া। শুরুতে এবং ডেথ ওভারে দুইটি ক্ষেত্রেই বল হাতে দক্ষ শামি। ডেথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে দারুণ বোলিং করেছে ও।"

কেন দীনেশের থেকে এগিয়ে ঋষভ:

কেন দীনেশের থেকে এগিয়ে ঋষভ:

কেন দীনেশ কার্তিকের থেকে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য এগিয়ে রয়েছে ঋষভ পন্থ সেই কথাও জানিয়েছেন গৌতম গম্ভীর। তিনি বলেছেন, "মাত্র ১০ বল খেলার জন্য আপনি কোনও ব্যাটসম্যানকে নেবেন না। আপনি এই কারণেই কোনও ব্যাটসম্যানকে নেবেন যাতে সে দীর্ঘ সময় ব্যাটিং করতে পারে। কার্তিককে সেই দায়িত্ব দেওয়া হয়নি বা ও নিজে সেই ইচ্ছা প্রকাশ করেনি। শেষের দিকে ৩-৪ ওভার খেলার জন্য আসে ও। কী হবে তখন যখন ভারত শুরুর দিকে কয়েকটি উইকেট দ্রুত হারিয়ে ফেলে। এমন সময়েই প্রয়োজন পন্থকে কারণ দল এত তাড়াতাড়ি হার্দিককে বাইরে বের করতে চাইবে না।"

বিগত এক বছরে পরিবর্তন এসেছে ভারতীয় দলে:

বিগত এক বছরে পরিবর্তন এসেছে ভারতীয় দলে:

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১-এ গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে গত বছর টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই পরাজিত হয়েছিল ভারত। হারতে হয়েছিল দ্বিতীয় ম্যাচেও। তবে, গত এক বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছুর। বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের অধিনায়কত্ব এসেছে রোহিত শর্মার হাতে। রবি শাস্ত্রীর পরিবর্তে কোচ নির্বাচিত হয়েছে রাহুল দ্রাবিড়। বাকি সাপোর্টিং স্টাফের পরিবর্তনও ঘটেছে। ফলে আশা করা যায় নতুন রূপে ভারতীয় দল নিজেদের আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ নিজেদের মেলে ধরবে এবং চেষ্টা করবে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+