পন্থের প্রবল সমালোচনা! বিরাট কোহলিকে ভারতীয় দলে কার জায়গায় দেখতে চান গম্ভীর?

জোহানেসবার্গ টেস্টে ঋষভ পন্থ যেভাবে গতকাল নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছেন তার তীব্র সমালোচনা করলেন গৌতম গম্ভীর। দলের প্রয়োজনের মুহূর্তে পন্থের আউট হওয়ার ধরন নিয়ে আগেই সমালোচনা করেছেন সুনীল গাভাসকর। হতাশ গম্ভীরও। কেপ টাউন টেস্টে বিরাট কোহলি দলে এলে কাকে বাদ দেওয়া উচিত সে বিষয়েও নিজের মত ব্যক্ত করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

সমালোচিত পন্থ

সমালোচিত পন্থ

উইকেটের অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও শেষ অবধি ক্রিজে থেকে দায়িত্বশীল ইনিংস খেলেছেন হনুমা বিহারী। তিনি ৪০ রানে অপরাজিত থাকায় দক্ষিণ আফ্রিকার সামনে ২৪০ রানের টার্গেট রাখতে পেরেছে ভারত। ঋষভ পন্থ যখন আউট হন তখন ভারতের স্কোর ছিল ৩৮.৩ ওভারে ৫ উইকেটে ১৬৭। সেখান থেকে ভারত পৌঁছায় ২৬৬ রানে, যার সিংহভাগ কৃতিত্ব বিহারীর। যোগ্য সঙ্গত দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুররা। অথচ অল্প রানের ব্যবধানে যখন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা ফেরেন তখন বিহারীর সঙ্গে জুটি বেঁধে দায়িত্বশীল ইনিংস পন্থ খেললে ভারত আরও বেশি লিড পেতে পারতো।

সরব গম্ভীর

সরব গম্ভীর

এই অবস্থায় পন্থ যেভাবে উইকেট ছুড়ে দিয়ে কট বিহাইন্ড হন তা দেখে হতাশ ও ক্ষুব্ধ গৌতম গম্ভীর সাফ জানিয়ে দিয়েছেন, হতাশ বললেও কম বলা হয়। এভাবে টেস্ট খেলা একেবারে প্রত্যাশিত নয়। টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় তা ডিন এলগারকে দেখে শিখুক ভারতীয় ব্যাটাররা। যখন বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলতে হয়, তখন রান সহজে আসে না। দক্ষতা ও সাহসে ভর করে লড়াইয়ের মাধ্যমে রান করতে হয়। দল কোনও ক্রিকেটারের কাছে কী চাইছে সেইমতো খেলা উচিত, তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। যেভাবে পন্থ আউট হয়েছেন, সেটা কখনও তাঁর কাছে দলের প্রত্যাশা হতে পারে না। তিন বলের মাথাতেই স্টেপ আউট করে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়েছেন পন্থ।

অপরিণত পন্থ!

অপরিণত পন্থ!

গম্ভীর আরও বলেন, প্রতিপক্ষের কেউ কিছু বলে থাকলে তার মোকাবিলা করার সাহসও একজন ক্রিকেটারের থাকা উচিত। তার মাধ্যমেই কেউ ক্রিকেটার এবং ব্যক্তি হিসেবে নিজেকে পরিণত করতে পারেন। কেপ টাউনে আমিও মর্নি মরকেল, ডেল স্টেইনের স্পেলের মোকাবিলা করেছিলাম, যা সচিন তেন্ডুলকর বলেছিলেন টেস্ট কেরিয়ারে সেটা তাঁর দেখা সেরা স্পেল ছিল। আমরা এক ঘণ্টায় মাত্র ৮ রান তুলেছিলাম, এক বা দুই রান নেওয়াও যাচ্ছিল না। বছরের পর বছর ধরে তেমন পরিস্থিতির মোকাবিলার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়, যাতে সাফল্যের সঙ্গে তা সামলানো যায়। একটা ভালো ডেলিভারিতে পন্থ আউট হলে কিছু বলার ছিল না। তখন এটা ভেবে ভালো লাগতো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা অন্তত তিনি চালিয়েছেন। তাঁর প্রতি সকলের প্রত্যাশা যেমন রয়েছে, তাঁর প্রতিও সমর্থনও জানাচ্ছেন সকলে। কিন্তু যেভাবে জোহানেসবার্গে তিনি আউট হয়েছেন তা শুধু আমাকে হতাশ করেনি, এতে গোটা দেশ এবং টিম ম্যানেজমেন্টেরও হতাশ হওয়া উচিত। বোঝাই যাচ্ছে পন্থ এখনও পরিণতই হননি।

কেপ টাউনে কে?

কেপ টাউনে কে?

বৃষ্টির কারণে ইতিমধ্যেই ধুয়ে গিয়েছে জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা। আজ খেলা না হলেও টেস্টে ফয়সালার সম্ভাবনা থাকছেই। কেন না, কাল টেস্টের পঞ্চম দিন। ভারতের ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করতে প্রয়োজন ৮ উইকেট, দক্ষিণ আফ্রিকা ১২২ রান করলে ওয়ান্ডারার্সে প্রথমবার ভারতকে টেস্টে হারাতে পারবে। কেপ টাউন টেস্টে দলে ফিরবেন বিরাট কোহলি। তিনি ফিট হওয়ার দিকে এগোচ্ছেন বলে জানিয়েছেন খোদ চেতেশ্বর পূজারা। এখানেই প্রশ্ন বিরাট দলে ঢুকবেন কার জায়গায়? গম্ভীর মনে করছেন, রাহানেকেই বাদ দেওয়া উচিত। কেন না, একটা অর্ধশতরান ভারতীয় টেস্ট দলে সুযোগের মাপকাঠি হওয়া উচিত নয়। তাছাড়া বিহারী অপরাজিত ছিলেন, ভালো খেলেছেন। তিনে ব্যাট করা আর চার-পাঁচে খেলার মধ্যে ফারাক থাকে। ফলে পূজারাকেই তিনে চাইছেন গম্ভীর। কিন্তু একইসঙ্গে তাঁর দাবি, বিরাট ও হনুমা দুজনেই থাকুক কেপ টাউনের দলে। উল্লেখ্য, মুম্বই টেস্টে শতরানকারী শ্রেয়স আইয়ারও দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্টে জায়গা পাননি। ফলে রাহানের কেরিয়ার নিয়ে জল্পনা থাকছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+