আত্মজীবনীতে কটাক্ষ, আফ্রিদিকে কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন গম্ভীর
আত্মজীবনীতে কটাক্ষ, আফ্রিদিকে কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন গম্ভীর
আত্মজীবনীতে কটাক্ষ করায় শাহিদ আফ্রিদিকে পাল্টা দিলেন গৌতম গম্ভীর। শনিবার টুইটারে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আফ্রিদিকে ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ করেন গম্ভীর।

গম্ভীরকে খোঁচা আফ্রিদির
বাইশ গজ ও ক্রিকেট মাঠের বাইরে এর আগে একাধিকবার গৌতম-আফ্রিদি কথায় লড়াইয়ে জড়িয়েছেন। ফের একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুই ক্রিকটোর একে অন্যকে কটাক্ষ করলেন। এবার আফ্রিদি প্রথম বিতর্কের শুরুটা করেছেন। সম্প্রতি আত্মজীবনীতে আফ্রিদি ফের গম্ভীরকে কটাক্ষ করেছেন। ভারতের হয়ে খেলে গম্ভীরের কোনও উল্লেখযোগ্য রেকর্ড বা কীর্তি নেই বলেও আফ্রিদি খোঁচা দেন।

পাল্টা গম্ভীরের তোপের মুখে বুম বুম
এরপরই ভারতের দুবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের তোপের মুখে বুমবুম। শনিবার কড়া ভাষায় আফ্রিদিকে আক্রমণ করে গম্ভীর লিখেছেন, 'যার নিজের বয়সই মনে থাকে না, বয়স নিয়ে এত বিতর্ক। তার পড়শী দেশের ক্রিকেটারের রেকর্ড মনে থাকতে নাই পারে! শাহিদ আফ্রিদিকে সব সময়ই সব পরিসংখ্যান মনে করিয়ে দিতে হয়!'

চাঁচাছোলে গম্ভীর
কড়া কথা বলার জন্য গম্ভীরের সুনাম ও দুর্নাম দুইই রয়েছে। এবার গম্ভীর আফ্রিদিকে চাঁচাছোলা ভাষায় পাল্টা দিয়েছে আরও লিখেছেন, 'আফ্রিদি নিশ্চয় ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কথা ভুলে যায়নি। পরিসংখ্যান বলছে ফাইনালে সেদিন পাকিস্তানের বিরুদ্ধে ৫৪ বলে ৭৫ রান করেছিলাম। আফ্রিদির দেশ পাকিস্তানের বিরুদ্ধে ভারত বিশ্বকাপ জিতেছিল। আর হ্যাঁ, মিথ্যাবাদী- সুবিধাবাদী ও বিশ্বাসঘাতকদের জন্য আমি এমন আচরণই করে থাকি।'

একনজরে গম্ভীরের কেরিয়ার
দেশের হয়ে ২০০৭ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন গম্ভীর। ভারতের হয়ে ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ৭৫ রান করার পাশাপাশি ২০১১ সালে তিনি ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালেও নীল জার্সিতে দলের হয়ে সবেচেয়ে বেশি রান করেছিলেন। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গম্ভীর ৯৭ রান করে আউট হন।












Click it and Unblock the Notifications