Gautam Gambhir: ফেয়ারওয়েল ভিডিওর জন্য ইডেনে ক্যামেরার সামনে গম্ভীর! কেকেআর ছেড়ে নিচ্ছেন ভারতের দায়িত্ব

Gautam Gambhir: কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরই যে ভারতীয় দলের হেড কোচ হতে চলেছেন ফের তার বড় আভাস মিলল। খোদ কলকাতায় ইডেন গার্ডেন্সে।

গম্ভীর গতকাল ইডেনে হাজির হয়েছিলেন। নিজের টিমকে নিয়ে। সেখানেই চলল শ্যুটিং। তাঁর ফেয়ারওয়েল ভিডিওর।

Gautam Gambhir

কলকাতা নাইট রাইডার্স টি২০ বিশ্বকাপ জেতার পর গম্ভীর সম্প্রতি কলকাতায় এসেছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেদিনই জানিয়েছিলেন, খুব শীঘ্রই ভারতীয় হেড কোচের নাম ঘোষণা করা হবে। তবে এর বেশি কিছু বলতে চাননি।

বিসিসিআই সভাপতি রজার বিনি ভারত টি২০ বিশ্বকাপ জেতার পর এক সাক্ষাৎকারে ভারতের পরবর্তী হেড কোচের নাম খোলসা না করলেও বলেছিলেন, এমন কেউ কোচ হবেন যাঁর তিনটি ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা রয়েছে।

বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্যরা ইন্টারভিউ নিয়েছিলেন গৌতম গম্ভীর ও ডব্লিউভি রামনের। সেক্ষেত্রে বিনির ইঙ্গিতেই স্পষ্ট ছিল গম্ভীরই ভারতীয় দলে হেড কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। মুম্বই ফিরে সিএসি-র সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

তবে গতকালই গম্ভীরের কোচ হওয়ার সম্ভাবনার বড় ইঙ্গিত মিলল ইডেনে। তিনি খানিকটা নিরিবিলি পরিস্থিতিতেই ইডেনে এসেছিলেন ভিডিও শ্যুট করতে। কেকেআরের কাউকে দেখা যায়নি। জানা গিয়েছে, গম্ভীর নিজের টিম নিয়েই এসেছিলেন।

প্রথমে মনে করা হয়েছিল গম্ভীর কোনও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের কাজে ইডেনে এসেছিলেন। যদিও বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছে, তা নয়। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদ ছেড়ে ভারতীয় হেড কোচের দায়িত্ব নেওয়ার আগে গম্ভীর নিজে সোশ্যাল মিডিয়ায় কোনও বার্তা দিতে চান। তারই শ্যুটিং হলো ইডেনে।

অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন করিয়েছেন গম্ভীর। আবার তিনিই মেন্টর হয়ে ফেরার পর দশ বছরের খরা কাটিয়ে ফের আইপিএল খেতাব জিতেছে নাইট বাহিনী। ফলে গম্ভীরের কেরিয়ারে ইডেনের ভূমিকা অনস্বীকার্য। রয়েছে অনেক সুখস্মৃতি। সে কারণেই ফেয়ারওয়েল ভিডিও বানাতে তাঁর ইডেনে ছুটে আসা।

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। তাতেই ভারতের হেড কোচ হিসেবে গম্ভীর নয়া ইনিংস শুরু করবেন বলে জল্পনা তুঙ্গে। কেকেআর আইপিএল খেতাব জয়ের পরই তাঁর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বিসিসিআই সচিব জয় শাহকে। যদিও গম্ভীর বিদেশে এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছিলেন, ভারতের কোচ হতে পারে তাঁর কাছে সম্মানের। তখন থেকেই গম্ভীরকে নিয়ে চর্চা জোরালোভাবে শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+