IPL 2024: লোকসভার লড়াই ভুলে কেকেআরকে সময় দিলেন উজাড় করে, শাহরুখের মুখে হাসি ফোটালেন ‘গুরু’ গম্ভীর
দশ বছর আগে ২০১৪ সালে শেষ বার তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।নীল-সাদার তিলোত্তমার রঙ হয়েছিল বেগুনি। এরপর কেটে গিয়েছে দশটা বছর। বঙ্গে হয়ে গিয়েছে দুটি বিধাসভা ভোট। বদল গিয়েছে অনেক কিছুই। কিন্তু নাইটদের তৃতীয়বার ট্রফি জয়টা কিছুতেই হচ্ছিল না। ২০২১ সালে খুব কাছে গিয়েও ট্রফিও তা অধরাই থাকে।
গৌতম গম্ভীর যেন কেকেআরের হ্যামলিনের বাঁশিওয়ালা। তাঁর জাদু কাঠির ছোঁয়ায় বদলে গিয়েছে নাইটরা, গম্ভীর যেন নাইটদের চ্যাম্পিয়ন ম্যান। তিনি এলেন, মেন্টর ভূমিকা পালন করলেন, আর কেকেআরকে চ্যাম্পিয়ন করলেন। অধিনায়ক হিসেবে দলকে দুইবার চ্যাম্পিয়ন করেছেন। এবার করলেন মেন্টর হিসাবে। ক্যাপ্টেন নন এখন গুরু গম্ভীর।

২০২৪ সালের আইপিএল শুরুর আগেই মাস্টার স্ট্রোকটা দিয়েছেন নিজেই। লখনউ শিবির থেকে পুরানো সেনাপতি গম্ভীরকে তুলে আনেন।গত বছর ২২ নভেম্বর কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান ঘোষণা করেছিলেন মেন্টর গম্ভীরকে দলে নেওয়ার কথা।মালিকের আস্থার মান রাখলেন। কেকেআরকে চ্যাম্পিয়ন করে শাহরুখের মুখে হাসি ফেরালেন। তাই তো দল চ্যাম্পিয়ন হতেই অসুস্থতা ভুলে মাঠে নেমে এসে গম্ভীরকে জড়িয়ে ধরলেন,
কেকেআরের দায়িত্ব সামলাবেন বলে সাংসদ গম্ভীর রাজনৈতিক জীবন থেকে সরে আসেন। ২০২৪ সালের লোকসভা ভোটে লড়েননি। গোটা সময়টা দিয়েছেন কেকেআরকে। এক অনুষ্ঠানে বলেছিলেন, "সমর্থকেরা আমার হাসি দেখতে আসে না, দলের জয় দেখতে আসে।"
মেন্টর হিসেবে দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বদল দিয়েছেন নাইটদের মানসিকতা। নাইটদের অনুশীলনের প্রথম দিনেই নিজের বক্তব্যে তাতিয়ে দিয়েছিলেন কেকেআর ক্রিকেটারদের।গম্ভীর প্রথম দিনের অনুশীলনে বলেছিলেন, এই দলের প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করা হবে। এখানে সিনিয়র-জুনিয়র ভেদাভেদ নেই, ঘরোয়া ক্রিকেটার বা আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে কোনও পার্থক্য করা হবে না। আমাদের একটাই মিশন, একটাই লক্ষ্য সেটা হল আইপিএল ট্রফিটা জয়।'
আইপিএলে গম্ভীরের কেরিয়ার বর্ণময়। দুইবার অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছেন। তিনবার অধিনায়ক হিসেবে প্লে-অফে খেলেছেন। তিন বার মেন্টর হিসেবে প্লে-অফে নিয়ে গিয়েছেন দলকে। এবার মেন্টর হিসেবে দলকে চ্যাম্পিয়ন করলেন। তাঁকে কাঁধে তুলে নিয়ে মাঠে প্রদিক্ষণ করালেন ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications