Gautam Gambhir: গৌতম গম্ভীরই হলেন ভারতের হেড কোচ, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা বিসিসিআই সচিব জয়ের
Gautam Gambhir: জল্পনার অবসান। ভারতীয় দলের হেড কোচ হলেন গৌতম গম্ভীর। তিনি রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন। বিসিসিআই সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে এ কথা ঘোষণা করলেন।
গম্ভীরকে ভারতীয় দলের হয়ে নয়া ইনিংস খেলার জন্য শুভেচ্ছা জানান জয়। শ্রীলঙ্কা সফরই ভারতীয় দলের হেড কোচ হিসেবে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট।

বিসিসিআই আগেই ঘোষণা করেছিল নবনিযুক্ত হেড কোচের সঙ্গে চুক্তি হবে ২০২৭ সালের ডিসেম্বর অবধি। আজ জয় এক্স হ্যান্ডলে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট অত্যন্ত দ্রুততার সঙ্গে বদলাচ্ছে। গৌতম সেই পরিবর্তনের সাক্ষী থেকেছেন খুব কাছ থেকেই।
গম্ভীরের কেরিয়ারের গুণাবলির দিকে আলোকপাত করে জয় নিশ্চিত, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে GG-ই যোগ্যতম ব্যক্তি। বিভিন্নভাবে গৌতম গম্ভীর যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাতে ভারতীয় দল নিয়ে তাঁর ভিশনেই আস্থা রাখল বিসিসিআই। সবরকম সহযোগিতার আশ্বাসও দেন জয়।
It is with immense pleasure that I welcome Mr @GautamGambhir as the new Head Coach of the Indian Cricket Team. Modern-day cricket has evolved rapidly, and Gautam has witnessed this changing landscape up close. Having endured the grind and excelled in various roles throughout his… pic.twitter.com/bvXyP47kqJ
— Jay Shah (@JayShah) July 9, 2024
এর আগে, আরেকটি পোস্টে রাহুল দ্রাবিড়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন জয় শাহ। দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারত সব ফরম্য়াটেই দাপট দেখিয়েছে, টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, সেই কথারও উল্লেখ রয়েছে জয়ের বার্তায়। স্ট্র্যাটেজি নির্ধারণে কুশলতা, প্রতিভাদের বিকাশের সহায়ক পরিস্থিতি সুনিশ্চিত করে দ্রাবিড় যেভাবে গোটা দলকে পরিচালিত করেছেন তার প্রশংসা করেন বোর্ড সচিব।
ভারতের ড্রেসিংরুমকে যেভাবে সঙ্ঘবদ্ধ করেছেন কোচ গম্ভীর, তারও তারিফ করেছেন জয়। দ্রাবিড়ের উত্তরাধিকার বহনের দায়িত্ব এবার গম্ভীরের কাঁধে। ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হতে চলা টি২০ সিরিজ দিয়েই হেড কোচ গম্ভীরের পথ চলা শুরু হচ্ছে।
I express my sincere thanks and gratitude to Mr Rahul Dravid whose highly successful tenure as the Head Coach draws to a close. Under his guidance, #TeamIndia emerged as a dominant force across formats, including being crowned ICC Men’s T20 World Cup champions! 🇮🇳
— Jay Shah (@JayShah) July 9, 2024
His strategic… pic.twitter.com/PdfCB0elmb
ইতিমধ্যেই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। গম্ভীর জমানায় রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামিদেরও টি২০ আন্তর্জাতিকে দেখার আশা কেউ করছেন না। ২০২৩ সালে কেকেআরের মেন্টর হওয়ার আগে গম্ভীর একই পদে ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। ২০২২ ও ২০২৩ সালের আইপিএলে লখনউ প্লে-অফ খেলে। কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গম্ভীর মেন্টর হয়ে আসার পর। ২০২১ সালে টি২০ বিশ্বকাপের পর ভারতের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছিলেন রাহুল দ্রাবিড়।
বিসিসিআই সূত্রে খবর, গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের থেকেও বেশি বেতন পাবেন। সাপোর্ট স্টাফ হিসেবে তিনি কাদের বেছে নেন, তা নিয়েও চর্চা তুঙ্গে।












Click it and Unblock the Notifications