IPL 2024: ‘এটা বলিউড নয়’, আইপিএল শুরুর আগেই কেকেআর শিবিরে মেন্টর গম্ভীরের কড়া বার্তা

পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। একটা সময় কেকেআর এবং গম্ভীরের নামটা সমার্থক হয়ে গিয়েছিল, হয়ে উঠেছিলেন কলকাতার ঘরের ছেলে। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। নাইট শিবিরে ব্রাত্যজন হয়ে পড়েন গম্ভীর। আসন্ন আইপিএলে মেন্টর হিসাবেই কেকেআরে প্রত্যাবর্তন করেছেন গম্ভীর। আইপিএল শুরুর আগেই ক্রিকেটারদের কড়া বার্তা দিয়ে রাখলেন গোতি।

আইপিএলের সঙ্গে বিনোদন শব্দটা সমার্থক হয়ে গিয়েছে। বাইশ গজের লড়াইয়ের সঙ্গে বলিউডী গ্ল্যামারের মিশে‌ল হয় এই আইপিএলে। কিন্তু গম্ভীরের কাছে আইপিএল মানেই যে শুধু বলিউড বা বিনোদন নয় শুধুই ক্রিকেট তা স্পষ্ট করে দিলেন টুর্নামেন্ট শুরুর আগেই। সেইসঙ্গে দলের ক্রিকেটারদের মধ্যে প্রথম থেকেই তীব্র লড়াইয়ের মানসিকতাটা সঞ্চারিত করতে চাইছেন নাইট মেন্টর।

Gautam Gambhir

সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে গম্ভীর বলেছেন, 'আমি প্রথম দিন থেকেই বলব আইপিএল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এটা বলিউডের মতো নয়, এই টুর্নামেন্ট ম্যাচ শেষে পার্টির জন্যও নয় । এখানে প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখতে পাওয়া যায়। প্রতিযোগিতার মান অত্যন্ত উচ্চতর হওয়ায় একটা তীব্র আর্কষণ তৈরি হয়েছে। যার ফলে আমার মনে হয় বিশ্বের কঠিন তম ক্রিকেট লিগ আইপিএল।'

কেকেআরের খেলা থাকলেই বাংলার ক্রীড়াপ্রেমীরা ইডেন ভরিয়ে তোলেন। বাঙালি ক্রিকেটার না থাকলেও কলকাতা নাইটদের সমর্থন জানাতে ভুল করেন না। টুর্নামেন্ট শুরুর আগে কেকেআর সমর্থকদের জন্য গম্ভীরের বার্তা, 'নাইট রাইডার্সের অনুরাগীরা বিরাট উত্সাহ দেয়। আমাদের এ বার ওদের সমর্থনের যোগ্য মর্যাদা দিতে হবে। কেকেআর বরাবর একটা হাই প্রোফাইল দল ছিল। কিন্তু আমি সব সময় বিশ্বাস করি এই লিগ গ্ল্যামারের জন্য নয়। ক্রিকেট মাঠে আমরা যা করি সেটাই গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন হওয়ার ‌লক্ষ্য নিয়েই এবার আমরা মাঠে নামব।'

লখনউ দলের দায়িত্ব ছেড়ে এবার কেকেআরের মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। নাইট রাইডার্স তাঁর কাছে ঘরের দল। এই দলকে অধিনাপয়ক হিসাবে দুইবার চ্যাম্পিয়ন করেছেন‌। এবার ডাগ আউটে থাকবেন।আসন্ন মরশুমে কেকেআরকে পূর্ণ সময় দেওয়ার জন্য রাজনৈতিক দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে।

দিল্লির বিজেপি সাংসদ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর গত শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তাঁর রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছেন যাতে তিনি আসন্ন ক্রিকেট প্রতিশ্রুতিগুলিতে মনোনিবেশ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+