Gautam Gambhir: খেলতে হবে সব ফর্ম্যাটেই, ভারতীয় দলের কোচ হয়েই ক্রিকেটারদের কড়া বার্তা গম্ভীরের
প্রধান কোচ হিসেবে নিয়োগের পর গৌতম গম্ভীর ভারতীয় দলের জন্য একটি স্পষ্ট এবং সাহসী বার্তা দিলেন। গম্ভীর তিনটি ফর্ম্যাটেই খেলার গুরুত্বের উপর জোর দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য গম্ভীরের কড়া বার্তা, দলের সর্বোত্তম স্বার্থে খেলোয়াড়দের সঠিক কাজটি করতে হবে। রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হওয়ার পর গম্ভীরকে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে বিসিসিআই।
কোচ হওয়ার পর প্রথমবার মুখ খুললেন গম্ভীর। একটি খেলা সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে গম্ভীর বলেন, চোট খেলোয়াড়দের জীবনের অংশ। আপনি যদি তিনটি ফর্ম্যাটেই খেলতে থাকেন তার জেরে চোটের সমস্যায় পড়তেই পারেন। কিন্তু পুরো ফিট হওয়ার পর আপনার তিনটি ফরম্যাটেই খেলা উচিত। আমি ফর্ম্যাট বেছে খেলার পক্ষপাতী নই। যদি খেলোয়াড় ফিট থাকেন এবং দলে নির্বাচিত হন তাহলে সব ফর্ম্যাটেই খেলা উচিত।'

ভারতীয় দলের নতুন হেডস্যার আরও বলেন, কিছু নীতিতে বাঁচুন, কিছু মূল্যবোধের উপর বাঁচুন, চেষ্টা করুন সঠিক জিনিসগুলি করার। এমনকি যদি আপনি মনে করেন যে পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে। কিন্তু আপনার হৃদয় বিশ্বাস করে যে আপনি দলের সর্বোত্তম স্বার্থের জন্য সঠিক কাজ করছেন।'
কলকাতা নাইট রাইডার্স দলকে দীর্ঘ এক দশক পরে আইপিএলের ট্রফি জয়ের স্বাদ এনে দিয়েছেন গৌতম গম্ভীর। আর তারপরেই তিনি কেকেআরের দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।ভারতের এই প্রাক্তন বাঁহাতি ওপেনার দীর্ঘদিন কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।
T20 World Cup 2024: বাড়তি পুরস্কার মূল্য ফেরাচ্ছেন দ্রাবিড়, চাইলেন সহকর্মীদের সমান অর্থ, ফের নজির দ্য ওয়ালের
এই বিশ্বকাপ জয়ের পরপরেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর জায়গাতেই জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। আগামী শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় দলের হেড কোচ হিসেবে পথচলা শুরু করবেন গম্ভীর। তার আগেই ক্রিকেটারদের গম্ভীর বার্তা দিয়ে দিলেন গৌতম। তিনি যে কতটা কঠোর হবেন তা প্রথম বার্তাতেই বুঝিয়ে দিলেন।












Click it and Unblock the Notifications