Gautam Gambhir: পানমশলার বিজ্ঞাপন! কপিল-গাভাসকরদের তীব্র সমালোচনা গৌতম গম্ভীরের
গৌতম গম্ভীর বরাবরই স্পষ্ট বক্তা। সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করেন। প্রতিপক্ষ ব্যক্তি যেই হোক, কড়া সমালোচনা করতে কখনও ভাবেন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পরই ভারতীয় ক্রিকেটে ব্যক্তিপুজো নিয়ে সরব হয়েছিলেন, এবার প্রাক্তন নাইট অধিনায়কের নিশানায় প্রাক্তন ক্রিকেটাররা।
সাম্প্রতিক সময়ে বর্তমানে বীরেন্দ্র শেহওয়াগ, সুনীল গাভাসকর এবং কপিল দেবের মতো কিংবদন্তি খেলোয়াড়রা পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপন করছেন। প্রাক্তন ক্রিকেটারদের পানমশলার বিজ্ঞাপন করার তীব্র সমালোচনা করলেন গৌতম গম্ভীর। প্রাক্তনীদের এই কাজ দেখে অত্যন্ত বিরক্ত গম্ভীর। তিনি জানিয়েছেন, আমি কখনও ভাবিনি ক্রিকেটারেরা পানমশলা সংস্থার বিজ্ঞাপন করবে। এটা বিরক্তিকর এবং হতাশাজনক।

কপিল, গাভাসকরদের নাম না করে গম্ভীর আরও বলেছেন, 'কোটি কোটি তরুণ ক্রীড়াবিদ আপনাকে দেখছেন। এবং আপনাকে আইকন মনে করে। এর অর্থ খুবই গুরুত্বপূর্ণ। এরপরেও আপনি পানমশলাকে সমর্থন করছেন। অর্থ উপার্জনের আরও অনেক উপায় রয়েছে। যদি একজন আইকন ব্যক্তি এই পথে অর্থ উপার্জনের সুযোগটি নাও নিতে পারতন তাহলে সমাজের পক্ষে মঙ্গলকর হতো।'

দুই দিন আগেই ভারতীয় ক্রিকেটে তারকা প্রথা নিয়ে বিস্ফোরক বক্তব্য পেশ করেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। নাম না করলেও তাঁর নিশানায় যে ছিলেন ধোনি-বিরাটরা তা সকলেই বুঝতে পারে।

মাঠ হোক বা মাঠের বাইরে গম্ভীর কিন্ত সব সময়ই খবরের শিরোনামে থাকেন। নিজের অবস্থানে অনড় থাকেন গম্ভীর।












Click it and Unblock the Notifications