ধোনির কোন রেকর্ড আজীবন থেকে যাবে, মনে করেন গম্ভীর

ধোনির কোন রেকর্ড আজীবন থেকে যাবে, মনে করেন গম্ভীর

দেশের জার্সিতে ধোনির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন। ২০০৭ ও ২০১১ দুই বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর। ধোনির বুটজোড়ো তুলে রাখার পর এবার মাহির কোন রেকর্ড আজীবন অক্ষত থাকতে পারে সেই নিয়ে মতামত দিলেন সতীর্থ।

ধোনির এই রেকর্ড আজীবন থাকবে

ধোনির এই রেকর্ড আজীবন থাকবে

ধোনির তিনটি আইসিসি ট্রফি জয়ের কীর্তি আজীবন অক্ষত থাকতে বলে মনে করেন গম্ভীর। দেশের হয়ে ২০০৭ সালে ভারতকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ দিয়েছিলেন ধোনি। এরপর ২০১১ সালে ভারতকে একদিনের বিশ্বকাপ দেন। ২৮ বছর পর বিশ্বকাপ জেতে ভারত। দুবছর পর ইংল্যান্ডের মাটিতে ধোনির অধিনায়কত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল।

ধোনিকে নিয়ে বাজি ধরলেন গম্ভীর

ধোনিকে নিয়ে বাজি ধরলেন গম্ভীর

ধোনিকে নিয়ে বাজি ধরেছেন গম্ভীর। মাহির অবসরে গৌতি এক প্রতিক্রিয়ায় বলেন, 'ধোনির দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কীর্তি আজীবন থেকে যাবে। বাজি ধরে বলতে পারি, ভারতীয় কোনও অধিনায়কের পক্ষে এই কীর্তি ভাঙা সম্ভব নয়।'

রোহিতের কীর্তিও ভাঙবে, কিন্তু ধোনিটা নয়

রোহিতের কীর্তিও ভাঙবে, কিন্তু ধোনিটা নয়

গম্ভীর আরও বলেছেন, 'রোহিত শর্মার দুশো রানের কীর্তিও একদিন ভেঙে যাবে। বাইশ গজে কেউ না কেউ এসে ওডিআই ক্রিকেটে ইনিংসে ব্য়ক্তিগত সর্বোচ্চ রোহিতের ২৬৪ রান ভেঙে দেবে, কিন্তু ভারতীয় কোনও অধিনায়ক আইসিসির তিনটি ট্রফি জেতার কীর্তি গড়তে পারবে না। '

তিন ফর্ম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক ছিলেন ধোনি

তিন ফর্ম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক ছিলেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড রয়েছে ধোনির। ২০০৭- ২০১৮ পর্যন্ত দেশের হয়ে ৩৩২টি ম্যাচে ধোনি নেতৃত্ব দেন। যার মধ্যে ভারত ১৭৮টি ম্যাচ জেতে, ১২০টি ম্যাচে হার ও ৬টি ম্যাচ টাই হয়, ১৫টি ড্র হয়েছে। এই তালিকায় ৩২৪টি ম্যাচে অধিনায়কত্ব করে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+