বড় দায়িত্বে গৌতম গম্ভীর,বিশ্বস্তরে সুপার জায়ান্টসের দায়িত্ব পালন করবেন ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক

বড় দায়িত্বে গৌতম গম্ভীর,বিশ্বস্তরে সুপার জায়ান্টসের দায়িত্ব পালন করবেন ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক

দায়িত্ব বাড়ল ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী গৌতম গম্ভীরের। লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের হিসেবে আইপিএল ২০২২-এ দায়িত্ব পালন করেছেন গৌতম গম্ভীর। তাঁর নজরদারিতে আইপিএল-এর অভিষেক মরসুমে লখনউ পৌঁছিয়ে গিয়েছিল প্লে-অফে। কিন্তু চ্যাম্পিন হওয়া বা ফাইনাল খেলা তাদের হয়নি। নতুন মরসুমে আরও শক্তি নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার এই দল খেলতে নামতে তা নিশ্চিত। তবে, তার আগে দলের মেন্টর গৌতম গম্ভীরকে ক্রিকেটিং অপারেশনের গ্লোবাল মেন্টর হিসেবে নিযুক্ত করল আরপিএসজি গ্রুপ।

বড় দায়িত্বে গৌতম গম্ভীর,বিশ্বস্তরে সুপার জায়ান্টসের দায়িত্ব পালন করবেন ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক

এর ফলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকা পালন করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে আরপিএসজি গ্রুপের নতুন দল ডারবান'স সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকাও পালন করবেন তিনি। গম্ভীরের ক্রিকেটিং মাইন্ড নিয়ে কোনও কথা হওয়ার অবকাশ নেই। মহেন্দ্র সিং ধোনি যে দু'টি বিশ্বকাপ জিতেছেন তার একটিও ভারত পেত না যদি গৌতম গম্ভীর না থাকতেন দলে। দু'টি বিশ্বকাপের ফাইনালেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গম্ভীর।

লখনউ সুপার জায়ান্ট এবং ডারবান'স সুপার জায়ান্টসের গ্লোবাল মেন্টর গৌতম গম্ভীর বলেছেন, "আমার আদর্শে টিম স্পোর্টসে পদের বিশেষ কোনও ভূমিকা নেই। একটি দলকে জেতানর জন্য সব রকম ভাবে চেষ্টা করাই হল প্রধান কাজ। সুপার জায়ান্টসের গ্লোবাল মেন্টর হিসেবে আমি বাড়তি দায়িত্ব পালন করার জন্য তৈরি রয়েছি। আমার লক্ষ্য এবং প্যাশন হল সব সময়েই জয় পাওয়া। এটা গর্বের মুহূর্ত যে সুপার জায়ান্টস পরিবার বিশ্ব স্তরে পা রেখেছে। আমি সুপার জায়ান্টস পরিবারকে ধন্যবাদ জানাই আমার উপর ভরসা রাখার জন্য। আরও বেশি নিদ্রাহীন রাত্রি এখন কাটাতে হব।"

দুই বারের আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স যে দুই বার আইপিএল জিতেছে সেই দু'বার নেতৃত্বে ছিলেন গম্ভীর। সদ্যই লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২২-তে ইন্ডিয়া ক্যাপিটলস চ্যাম্পিয়ন হয়েছে গৌতম গম্ভীরের নেতৃত্বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+