Gautam Gambhir: ভারতীয় ড্রেসিংরুমের তথ্য মিডিয়ায় ফাঁস! গম্ভীর বিসিসিআইকে জানালেন অভিযুক্ত ক্রিকেটারের নাম

Gautam Gambhir: ভারতীয় ড্রেসিংরুমে বিভাজনের বাতাবরণ সংক্রান্ত একাধিক তথ্য সামনে আসছে। তারই মধ্যে এবার বড় চাঞ্চল্য ছড়াল।

অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের বিপর্যয় নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিল বিসিসিআই। বোর্ডকর্তারা ছাড়াও ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা, প্রধান নির্বাচক অজিত আগরকর।

Gautam Gambhir

মেলবোর্ন টেস্টের পরই ভারতীয় ড্রেসিংরুমের তথ্য মিডিয়ায় ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় পুরো ঘটনাকেই ভিত্তিহীন রটনা বলে অভিহিত করেছিলেন গম্ভীর। তাঁর বক্তব্য ছিল, ড্রেসিংরুমে প্লেয়ার ও কোচেদের মধ্যে তর্ক-বিতর্ক, কড়া কথা চলতেই পারে। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত সব তথ্যই ভুয়ো।

মেলবোর্ন টেস্টে হেরে ভারত সিরিজে পিছিয়ে পড়ে। তখনই জানা গিয়েছিল, গম্ভীর মেজাজ ধরে রাখতে পারেননি। দলের স্বার্থের কথা ভেবে পরিকল্পনামাফিক খেলার বদলে, ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ক্রিকেটাররা দলকে বিপাকে ফেলছেন বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন গম্ভীর।

টিম মিটিংয়ে ঋষভ পন্থকেও গম্ভীর কড়া বার্তা দেন বলে সংবাদমাধ্যমে প্রকাশ। পন্থ যেভাবে আগ্রাসী শট খেলতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিচ্ছেন তাতে এই টেস্টে হারের জন্য তাঁকেও কাঠগড়ায় তোলেন গম্ভীর। সবমিলিয়ে ভারতীয় ড্রেসিংরুমে যে ফিল গুড মেজাজ উধাও, নানা ঘটনাপ্রবাহ থেকে তা ক্রমেই স্পষ্ট হয়েছে।

অস্ট্রেলিয়ায় সাংবাদিক বৈঠকে ভারতীয় ড্রেসিংরুমের তথ্য ফাঁস সংক্রান্ত যাবতীয় কথাবার্তাকে গম্ভীর আমল না দিলেও বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠকে বিষয়টি উঠেছে বলে খবর। সেই বৈঠকেই রোহিত ও আগরকরের উপস্থিতিতে কে ওই কাণ্ড ঘটিয়েছেন সেই নাম বোর্ডকে জানিয়ে দিয়েছেন গম্ভীর।

নিউজ ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, গম্ভীরের নিশানায় সরফরাজ খান। মুম্বইয়ের এই ব্যাটার একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছেন। এবার ভারতীয় ড্রেসিংরুমের কথাবার্তা সংবাদমাধ্যমকে সরফরাজ জানিয়েছেন বলে নিশ্চিত গম্ভীর। এই প্রতিবেদন সামনে আসতেই চাঞ্চল্য পড়ে গিয়েছে।

সরফরাজ খান অস্ট্রেলিয়ায় একটি টেস্টেও ভারতীয় দলে সুযোগ পাননি। প্রতিবেদনে উল্লেখ, গম্ভীর যখন তাঁর উপর বিশ্বাস হারিয়ে প্রচণ্ড রেগে গিয়েছেন তাতে ভারতীয় দলের হেড কোচ বদল না হলে সরফরাজের কেরিয়ার নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বিসিসিআই বা গম্ভীর এখনও সংবাদমাধ্যমের নয়া চাঞ্চল্যকর প্রতিবেদন ভিত্তিহীন বলে ওড়ায়নি। সরফরাজও মুখ খোলেননি।

সরফরাজের সময়টাও ভালো যাচ্ছে না। আইপিএলে দল পাননি। আবার অস্ট্রেলিয়ায় পাঁজরে চোট লেগেছিল। তা পুরো না সারায় রঞ্জি ট্রফিতেও নামতে পারছেন না আপাতত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+