নয়া দায়িত্বে গ্যারি কার্স্টেন
নয়া দায়িত্ব সামলাবেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ গ্যারি কার্স্টেন। প্রাক্তন এই প্রোটিয়া ক্রিকেটারকে কোচ খোঁজার দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
নয়া দায়িত্ব সামলাবেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ গ্যারি কার্স্টেন।
প্রাক্তন এই প্রোটিয়া ক্রিকেটারকে কোচ খোঁজার দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। মঙ্গলবার নিজেই এই কথা জানান গ্যারি কার্স্টেন। জুলাই-অগস্টে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোচ খোঁজার জন্য কার্স্টেনকে নিয়োগ করেছে বিসিবি।

গত বছর অক্টোবরে শ্রীলঙ্কার চণ্ডিকা হাথুরুসিংহা বাংলাদেশের কোচের পদ থেকে সরে যাওয়ার পর আর কোনও কোচ নিয়োগ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে যে কোচ প্রয়োজন তা বেশ ভাল মতোই বুঝে গিয়েছে বাংলাদেশ। তাই কার্স্টেনকেই দায়িত্ব দেওয়া হয়েছে কোচ বেছে দেওয়ার।
ইতিমধ্যেই রবিবার বাংলাদেশে পৌছে গিয়েছেন কার্স্টেন। তিনি এক প্রস্থ আলোচণাও সেরে রেখেছেন ক্রিকেটার এবং বিসিবি আধিকারীকদের সঙ্গে। বাংলাদেশে পৌছে গ্যারি কার্স্টেন বলেন, 'আমি জানি চণ্ডিকা দলটাকে নিয়ে বেশ ভাল কাজ করেছে। আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওর জায়গায় নতুন কাউকে খুঁজে দিতে পারবো, যে ভবিষ্যতে বাংলাদেশ দলকে আরও এগিয়ে নিয়ে যাবে।'












Click it and Unblock the Notifications