ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ কার্স্টনের
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ কার্স্টনের
ইংল্যান্ডের (England) টেস্ট দলকে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করলেন ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কাস্টর্ন (Gary Kirsten)। প্রাক্তন এই প্রোটিয়া ক্রিকেটার জানিয়েছেন, জো রুট এবং তাঁর দলের সঙ্গে যুক্ত হতে পারলে সেটা দারুণ হবে।

অ্যাশেজে মুখ থুবড়ে পড়েছে ব্রিটিশ দল। পর পর তিন ম্যাচ হেরে ঐতিহ্যবাহী অ্যাশেজ হাতছাড়া হয়েছে। তার উপর হোয়াইটওয়াশের আশঙ্কাও গ্রাস করেছে গোটা ইংল্যান্ড শিবির'কে। ২০২১ সালে ইংল্যান্ড টেস্ট দল যত না সাফল্য পেয়েছে তার থেকে বেশি বার বিধ্বস্ত হয়েছে। এই অবস্থায় প্রশ্নের মুখে দাঁড়িয়ে ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডের ভাগ্য। এমনিতেই তাঁর পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় সিডনি টেস্টে দলের ড্রেসিংরুমে থাকতে পারবেন না সিলভারউড।
২০০৯ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি'র টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থান অর্জন করেছিল ভারত। পরবর্তীতে এই একই কৃতিত্ব অর্জন করেছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গ্যারি বলেছেন, "শুনুন, এটা (ইংল্যান্ডের কোচের চাকরি) সব সময়েই একটা বিবেচ্য বিষয় কারণ এটা অত্যন্ত সম্মানের।"
এটাই প্রথমবার নয়, যেখান কাস্টর্ন ইংল্যান্ডের কোচ হওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগেও দু'বার জো রুট-বেন স্টোকস'দের কোচ হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে ছিলেন তিনি।
তাঁর সংযজোন, "এর আগে দু'বার এই পথে আমি হেঁটেছি (২০১৫ এবং ২০১৯ সালে ইংল্যান্ড নতুন কোচ নিয়োগ করে) এবং আগেই এটা পরিষ্কার করে দিয়েছি যে সব ফরম্যাটের দায়িত্ব আমি নেব না।"
বিশ্বকাপ জয়ী কোচ এ-ও জানিয়েছেন ইংল্যান্ডে ওডিআই সেটাপ বিশ্বের সেরা কিন্তু লাল বলের ক্রিকেটে এক ক্যালেন্ডার ইয়ারে ৯টি টেস্ট হারা দলকে অনেকটা পিছনের সারিয়ে ফেলে দিয়েছে। কার্স্টনের কথায়, "একটা ওডিআই বা টেস্ট দলের সঙ্গে কাজ করাটা সব সময়েই আনন্দদায়ক। শুনুন, ইংল্যান্ডের ওডিআই সাইট পুরো তৈরি। এই মুহূর্তে বিশ্বের সেরা ওডিআই দল ওদের। টেস্ট দল দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে।
মজার ব্যপার হল ভারত এবং দক্ষিণ আফ্রিকা'র দায়িত্ব যখন আমি নিয়েছিলাম তখন পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের লক্ষ্যই হল টেস্ট ম্যাচ ক্রিকেট। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা'র মুখ্য আধিকারিক'কে আমি বলেছিলাম আমি খুশি হব শুধু টেস্ট দলের দায়িত্ব সামলাতে কারণ আমি মনে করি আমাদের বিশ্বের এক নম্বর দলে হয়ে ওঠা উচিৎ। এই দলের সেই যোগ্যতা রয়েছে।"
ইংল্যান্ডের কোচের হট সিটে বসার প্রসঙ্গে কার্স্টন বলেছেন, "এটা (ইংল্যান্ড) একটা আগ্রহের বিষয়। আমার মনে হয় যে এই দায়িত্বটা নেবে তার জন্য দলটাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং পাশাপাশি উত্তেজনার বিষয় হবে। এই দলটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হলে অনেক কিছুর পরিবর্তন প্রয়োজন। "












Click it and Unblock the Notifications