Sourav-Ponting In DC: সৌরভ-পন্টিং জুটিতেই আস্থা, দিল্লি ক্যাপিটালসের ঘুরে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী পার্থ
Delhi Capitals Coaching: দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে। এরই মধ্যে জল্পনা শুরু হয় রিকি পন্টিং হেড কোচের পদ থেকে সরে যাচ্ছেন। সেই পদে বসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
যদিও সেই সম্ভাবনা যে নেই, তা আজ টুইট করে জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। আগামী মরশুমে দলের ঘুরে দাঁড়ানোর বিষয়েও আত্মবিশ্বাসী তিনি।

পার্থ টুইটে জানিয়েছেন, পরের মরশুমে ভালো ফল করতে দলের জন্য কী কী দরকার তা ইতিমধ্যেই চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ও হেড কোচ রিকি পন্টিং। এতেই পরিষ্কার, ক্যাপিটালস কর্তারা ক্রিকেট জগতের দুই অন্যতম সেরা ক্ষুরধার মস্তিষ্কেই আস্থা রাখছেন।

এবারের আইপিএলে ১০টি দলের মধ্যে নবম স্থানে থেকে অভিযান শেষ করেছিল ক্যাপিটালস। ১৪টি ম্যাচে মাত্র পাঁচটিতে জেতে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল। চারটি জয় পেয়ে দশম স্থানে শেষ করে সানরাইজার্স হায়দরাবাদ। ঋষভ পন্থের অনুপস্থিতি এবার বেশ ভুগিয়েছে ক্যাপিটালসকে। তবে আশা করা হচ্ছে, পন্থ সামনের বছর আইপিএলে খেলতে পারবেন।

পার্থর আশা, আগামী মরশুমে দলকে শীর্ষস্থানের রাখার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। তবে সবচেয়ে বড় কথা, পার্থ জিন্দাল স্পষ্ট করে দিলেন দলের হেড কোচ হিসেবে রিকি পন্টিংয়ের ভবিষ্যৎ। কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও পন্টিংকে যে সরানো হচ্ছে না তা বুঝিয়ে দিয়েছেন পার্থ। ফলে পন্টিং থাকবেন হেড কোচ, সৌরভ সামলাবেন ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব।
Preparations for next years @IPL are underway here @DelhiCapitals , along side @SGanguly99 and @RickyPonting we assure the fans that Kiran and I are working hard to get back to where we want this franchise to be and that is right at the very top.
— Parth Jindal (@ParthJindal11) June 14, 2023
পন্টিংয়ের সহকারী হিসেবে শেন ওয়াটসন ও জেমস হোপসকে রাখা হবে কিনা তা নিশ্চিত নয়। ২০১৯ থেকে ২০২১ অবধি আইপিএল প্লে অফ খেলেছে দিল্লি ক্যাপিটালস। ২০২০ সালে ফাইনালেও উঠেছিল। যদিও ২০২২ ও ২০২৩ সালের আইপিএলে প্লে-অফে যেতে পারেনি দিল্লির ফ্র্যাঞ্চাইজি। এবার বেশি ভুগিয়েছে ব্যাটিং বিভাগ।












Click it and Unblock the Notifications