রোহিতকে সময় দিতে চান সৌরভ, ভারতীয় ফুটবলে ফিফার ব্যান নিয়ে কী বললেন মহারাজ?

রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলির অধিনায়কত্বের সঙ্গে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির তুলনা এখনই করা উচিত নয় বলেও মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেট দলের নানা বিষয়ের পাশাপাশি ভারতীয় ফুটবলে ফিফার ব্যান প্রসঙ্গে গতকাল কলকাতার এক অনুষ্ঠানে মুখ খুললেন সৌরভ।

ফিফার নির্বাসন

ফিফার নির্বাসন

বিসিসিআই সভাপতি সরাসরি কিছু না বললেও এআইএফএফের যে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার থেকে অনেক কিছু শেখার আছে, তা স্পষ্ট সৌরভের বক্তব্যে। তৃতীয় পক্ষের উপস্থিতির জেরে ফিফার ব্যানের মুখে পড়েছে এআইএফএফ। অথচ বিসিসিআইও সুপ্রিম কোর্টের নির্দেশেই একটা সময় ছিল প্রশাসকমণ্ডলীর হাতে। কিন্তু সেজন্য আইসিসির নির্বাসনের মুখে পড়তে হয়নি বিসিসিআইকে। সৌরভকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ফুটবলের সঙ্গে যুক্ত নই। ফলে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। কিন্তু আমার মনে হয় প্রত্যেক ক্রীড়া সংস্থারই একটা সিস্টেম আছে। প্রত্যেক ক্রীড়া সংস্থাই কিছু নিয়ম-কানুন মেনে চলে। আমাদের বিসিসিআইয়েরও তেমনই কিছু নিয়ম ও প্রোটোকল রয়েছে।

রোহিতের পাশে

রোহিতের পাশে

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ধোনি, কোহলি ও রোহিতের মধ্যে তুলনা কখনও করেন না সৌরভ। তিনি বারেবারেই বলে থাকেন, একটা সময়ের থেকে অন্য সময়ের অনেক তফাত থাকে। ফলে একজন অধিনায়কের সময়ের সঙ্গে অপরজনের তুলনা চলে না। বর্তমানে ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা অধিনায়ক হিসেবে যে রিল্যাক্স থাকেন সেটার প্রশংসা করেছেন সৌরভ। তাঁর মতে, রোহিত শান্ত ও সতর্ক থেকে ধীরেসুস্থেই বিভিন্ন বিষয় সামলান। সৌরভের কথায়, কাউকে দায়িত্ব দিয়ে তারপর আমরা যেভাবে চাইছি সেভাবেই সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্ব পালন করবেন, এমনটা হওয়া ঠিক নয়। কাউকে অধিনায়ক করা হলে তাঁকে ভালো ফলাফল এনে দেওয়ার জন্য সময় দেওয়া উচিত। তারপর দেখা উচিত সিদ্ধান্ত সঠিক ছিল, নাকি ভুল।

অধিনায়কদের তুলনায় নারাজ

অধিনায়কদের তুলনায় নারাজ

সৌরভ আরও বলেন, বছরের পর বছর ধরে ভারতীয় ক্রিকেট অনেক ভালো ভালো অধিনায়ক পেয়েছে। অধিনায়ক পরিবর্তনের পরিস্থিতি মসৃণভাবে দারুণ দক্ষতার সঙ্গে সামলেছেন ধোনি। দেশের পাশাপাশি চেন্নাই সুপার কিংসকেও সাফল্য এনে দিয়েছেন তিনি। ধোনির পর অধিনায়ক হিসেবে বিরাট কোহলির রেকর্ডও অসাধারণ। বিরাট ও ধোনির অধিনায়কত্বের ধরনও আলাদা। প্রত্যেকেই একে অপরের চেয়ে আলাদা। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলে ম্যাচের ফলাফল। কোন অধিনায়ক কটি ম্যাচ জিতেছেন, কটি হেরেছেন সেটা গুরুত্বপূর্ণ। আমি অধিনায়কদের মধ্যে তুলনা করি না। প্রত্যেকেরই লিডারশিপের নিজস্ব ঘরানা রয়েছে।

সৌরভের অধরা বিশ্বকাপ

সৌরভের অধরা বিশ্বকাপ

উঠে আসে ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালের কথা। সৌরভের দাবি, টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। সৌরভের কথায়, ওই ফাইনাল হেরে আমিও হতাশ হয়েছিলাম। কিন্তু টস ওই ম্যাচের ফলাফলে নির্ণায়ক ভূমিকা নিয়েছিল বলে আমি বিশ্বাস করি না। আমরা ওই ম্যাচে ভালো খেলতে পারিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+