বিশ্বকাপ আড়াই বছর পর...! বিরাট ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা গম্ভীরের

বিরাট কোহলি ও রোহিত শর্মা ২০২৭ সালে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।

পাশাপাশি, হর্ষিত রানার সমালোচনা করার জন্য নাম না করে কৃষ্ণমাচারি শ্রীকান্তকেও খোঁচা দিলেন গম্ভীর।

গম্ভীর বলেন, ওডিআই বিশ্বকাপ এখনও আড়াই বছরেরও বেশি দূরে এবং বর্তমান পরিস্থিতিতেই মনোনিবেশ জরুরি। উল্লেখ্য, রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে ওডিআই অধিনায়ক করার পর থেকেই রোহিত ও বিরাটের ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। পরের বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, বিরাট কোহলির ৩৯। তাছাড়া তাঁরা টেস্ট ও টি২০ আন্তর্জাতিক থেকেও অবসর নিয়েছেন। এই পরিস্থিতিতে তাঁরা বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেটাই ভাবনার বিষয়।

দুই প্রাক্তন অধিনায়কের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে গম্ভীর বলেন, "৫০ ওভারের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। বর্তমানে থাকাটাই তাই খুব গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই তাঁরা ভালো ক্রিকেটার। তাঁরা দলে ফিরছেন। অস্ট্রেলিয়ায় তাঁদের অভিজ্ঞতা অমূল্য হতে চলেছে। আশা করি এই দুই খেলোয়াড় সফল হবেন। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, দল হিসেবে আমাদের এই সিরিজে সফল হওয়া।

মনে করা হচ্ছে, আগামী দুই মাসে রোহিত ও বিরাট ৯টি ওডিআই খেলবেন। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি। সেগুলিতে তাঁরা কেমন খেলেন, তার ওপর অনেক কিছু নির্ভর করবে।

জাতীয় দলে একজন খেলোয়াড়কে সুযোগ দেওয়ার সময় তিনি কী কী বৈশিষ্ট্য খুঁজছেন জানতে চাইলে গম্ভীর তার চেকলিস্ট তুলে ধরেন। তিনি বলেন, "প্রথমত এবং প্রধানত, প্রতিভা দেখা হয়। তারপর দেখা হয় ওয়ার্ক এথিক। বিশেষ করে লাল বলের ক্রিকেটে ড্রেসিংরুমে চারিত্রিক বৈশিষ্ট্য দেখা হয়। রান এবং উইকেটের সংখ্যা ছাড়াও তাঁরা দলে কী অবদান রাখতে পারছেন, তাঁরা কতটা ক্ষুধার্ত সেটাও দেখা হয়। এই গুণাবলি থাকলেই কেউ টেস্ট কেরিয়ারে সফল হতে পারবেন বলে মন্তব্য গম্ভীরের।

আন্তর্জাতিক ক্রিকেটে নিরাপদ পরিবেশ বিশেষ থাকে না। সেটা অনুধাবন করে গম্ভীর সব ক্রিকেটারকেই দীর্ঘ সময় সুযোগ দিতে চান বলেও স্পষ্ট করেছেন। গম্ভীরের কথায়, শুধুমাত্র ১৫ জন খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করতে পারেন। এঁদের বাইরে আরও অনেকে তাঁদের সুযোগের জন্য অপেক্ষা করছেন। তাই প্রথমে সঠিক চরিত্রগুলিকে নিশ্চিত করাটা জরুরি। দীর্ঘ সময় ধরে সুযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। যাতে তাঁরা নিজেরাই সন্তুষ্ট এবং খুশি হন যে তাঁরা শুধু ছাঁটাই এবং পরিবর্তনের মধ্যে দিয়ে যাননি, পর্যাপ্ত সুযোগ পেয়েছেন।"

খেলোয়াড়দের বাদ দেওয়া শব্দে আপত্তি আছে গম্ভীরের। ক্রিকেটারদের নির্বাচন করাকেই পছন্দ করেন তিনি। হর্ষিত রানা সম্পর্কে শ্রীকান্তের মন্তব্য প্রসঙ্গে গম্ভীর বলেন, যদি কেউ ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা বাড়াতে ২৩ বছরের ক্রিকেটারকে না ছাড়েন সেটা দুর্ভাগ্যজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+