ইংল্যান্ডে টেস্টে ভারতের অধিনায়ক ও সহ অধিনায়ক হিসেবে গম্ভীরের পছন্দ কারা? নেতৃত্বে বদল টি২০ এবং ওডিআইয়েও?

Indian Team: চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ভারতীয় দলে বড়সড় ঝাঁকুনি আসতে চলেছে। মাইখেলে প্রকাশিত প্রতিবেদনে তেমনই ইঙ্গিত মিলেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে অধিনায়ক রোহিত শর্মার শেষ সিরিজ। তারপরই বদলে যাবে ভারতের লাল ও সাদা বলের দলের অধিনায়ক।

Indian Team

জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ সংস্করণ শুরু হবে। ২০২৫ থেকে ২০২৭ সালের এই চক্রে ভারতের প্রথম সিরিজ ইংল্যান্ডে। পাঁচ টেস্টের সিরিজ। তাতেই অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহকে চাইছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।

বুমরাহর ডেপুটি হিসেবে গম্ভীরের পছন্দ যশস্বী জয়সওয়াল। ফলে ইংল্যান্ড সফরেই ভারতের সহ অধিনায়কের দায়িত্ব বর্তাতে পারে ভারকের নির্ভরযোগ্য ওপেনারের কাঁধে। ফলে ভবিষ্যতের অধিনায়ক হিসেবেই যশস্বীর কথা মাথায় রাখছেন গম্ভীর।

বুমরাহকে পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক করা হোক, এমন দাবি গৌতম গম্ভীর যথোপযুক্ত জায়গায় পৌঁছে দিয়েছেন। তবে বুমরাহ আপাতত লোয়ার ব্যাক ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে। রিহ্যাব চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। সামনে আইপিএল। তারপরই ইংল্যান্ড সিরিজ। ফলে বুমরাহর ফিটনেসের দিকে নজর থাকবে।

বুমরাহকে পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক করার পরিকল্পনায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তাঁর চোট প্রবণতা। ফলে এমন নিশ্চয়তাও নেই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মধ্যেই তিনি সব ম্যাচে খেলতে পারবেন।

এই পরিস্থিতিতে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীকে গম্ভীর বলেছেন, ইংল্যান্ডে সহ অধিনায়ক করে যশস্বীকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করা যেতেই পারে। আপাতত টেস্ট ও একদিনের দলের নেতা রোহিত। টি২০-তে সূর্যকুমার যাদব। কিন্তু গম্ভীর চাইছেন সাদা বলের নেতৃত্বের ব্য়াটন হার্দিক পাণ্ডিয়াকে দিতে।

সূত্রকে উদ্ধৃত করে মাইখেলের প্রতিবেদনে লেখা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিত শর্মার ওডিআই ভবিষ্যৎ নির্ধারিত হবে। সূর্যকুমার যাদব ওডিআইয়ে ভরসা দিতে পারেননি। ফলে হার্দিক পাণ্ডিয়াই ওডিআই অধিনায়ক হবেন। এরপর ধীরে ধীরে তাঁর হাতে ফিরতে পারে টি২০ দলের নেতৃত্বের ব্যাটন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+