AUS vs IND: গম্ভীর চান সকলেই ঘরোয়া ক্রিকেটে খেলুন, রোহিত ও বিরাট সিদ্ধান্ত নেবেন ভারতীয় ক্রিকেটের স্বার্থেই

AUS vs IND: রোহিত শর্মা, বিরাট কোহলিদের কি দেখা যাবে রঞ্জি ট্রফিতে? আজ সিডনি টেস্টে হারের পর হেড কোচ গৌতম গম্ভীর যা বললেন, তাতে সেই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল।

গম্ভীরের সাফ কথা, টেস্ট দলে থাকতে গেলে লাল বলের ক্রিকেট খেলতে হবে। তবে রোহিত ও বিরাটকে নিয়ে আলাদাভাবে কোনও বার্তা দেননি গম্ভীর।

AUS vs IND

দলের স্বার্থে যেভাবে রোহিত সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন তার প্রশংসা করেছেন গম্ভীর। ভবিষ্যতে ভারতীয় দলের অনেকেই এই পথে হাঁটলে তাঁর আপত্তি নেই বলে জানান গম্ভীর। ভারতীয় দলের সকলের প্রতি সৎ থেকে সকলকে সমান চোখে দেখার কথাও মনে করান তিনি। সে কারণেই বললেন, সকলেরই উচিত সুযোগ থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলা।

ইংল্যান্ড সফরের আগে পাঁচ মাস সময় রয়েছে। এখনই সেই সিরিজের প্রস্তুতি নিয়ে বলার সময় আসেনি বলে উল্লেখ করলেন গম্ভীর। বললেন, পাঁচ মাস সময়ে অনেক কিছু বদলাতে পারে, তা সে ফর্ম হোক, প্লেয়ার হোক বা মনোভাব। মহম্মদ সিরাজের অ্যাটিটিউড এই সিরিজে সেরা ছিল বলেও উল্লেখ করলেন গম্ভীর।

জসপ্রীত বুমরাহর অনবদ্য বোলিংয়ের প্রশংসাও শোনা গিয়েছে গম্ভীরের কথায়। পরপর দুটি সিরিজে পরাজয়। গম্ভীর বলেন, খামতি অস্বীকারের পক্ষপাতী নই। সিরিজ হেরে হতাশ নই বলব না। তবে এই সিরিজে অনেক কিছু ইতিবাচক দিক রয়েছে। সিরিজে বেশ কিছু মুহূর্ত কাজে লাগাতে পারলে ফল অন্যরকম হতেই পারতো। মনে রাখতে হবে, দলের অনেকের কাছেই এটি ছিল প্রথম অস্ট্রেলিয়া সফর।

গম্ভীর মানছেন না, বুমরাহ পুরো ফিট থাকলে সিডনি টেস্টে ভারত জিতত। তাঁর কথায়, আরও পাঁচজন বোলার ছিলেন। আমি বিশ্বাস করি না, একজনই ফল বদলে দিতে পারেন। তাছাড়া সিরিজ হারার জন্য ব্য়াটিং বা বোলিং বিভাগকেও আলাদা করে দায়ী করব না। সিডনিতে দ্বিতীয় ইনিংসে আরেকটু ভালো ব্য়াট করলে, আড়াইশো বা ২৭৫ রানের টার্গেট দিতে পারলে ফল অন্যরকম হতেই পারতো।

সব বিভাগেই আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা জানালেন গম্ভীর। বুমরাহ কতদিন মাঠের বাইরে থাকবেন তাও নিশ্চিতভাবে বলতে পারছেন না। তিনি বলেন, বিগত ৮টি টেস্টে আমরা প্রত্যাশিত ফল পাইনি। আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। সে কারণেই এমন ফল। সৎ থেকে যেটা বাস্তব সেটাকে মানতে হবে।

রোহিত শর্মা, বিরাট কোহলিরা জুনে ইংল্যান্ড সফরের দলে থাকবেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে। বিশেষ করে রোহিতের অবসর নিয়ে জল্পনা রয়েছে। রোহিত অবশ্য জানিয়েছেন, এখনই অবসরের পরিকল্পনা নেই। গম্ভীর বলেন, প্রত্যেকেরই খিদে রয়েছে। দেশের হয়ে খেলার প্য়াশন রয়েছে। আমাদের ড্রেসিংরুমে সকলেই সৎ। তাঁরা জানেন তাঁদের অবদান কীভাবে দলকে লাভবান করতে পারে। সকলকে সমান চোখে দেখা আমাদের কাজ। বিরাট, গম্ভীররা টাফ প্লেয়ার। তাঁদের খিদে রয়েছে। তাঁরা যে সিদ্ধান্ত নেবেন তা ভারতীয় ক্রিকেটের স্বার্থেই নেবেন।

কঠিন, চ্যালেঞ্জিং সিরিজে দলের সাপোর্ট স্টাফদেরও আড়ালের চেষ্টা করেছেন। সিডনির উইকেট নিয়ে বিতর্ক হলেও গম্ভীর মনে করেন, টেস্টের পক্ষে উপযোগী পিচই ছিল। যাতে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও সহায়তা মিলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+