Gautam Gambhir: গম্ভীরের পরামর্শেই বড় পদক্ষেপ করছে বিসিসিআই, কলকাতায় হতে পারে বৈঠক

Gautam Gambhir: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হারের পর ভারতীয় ক্রিকেটে ঝাঁকুনি আসছে। যার অন্যতম সফরের সময় পরিবারের সঙ্গে ক্রিকেটারদের সময় কাটানোর বিষয়।

এই বিষয়ে লাগাম টানতে চলেছে বিসিসিআই। এ ক্ষেত্রে হেড কোচ গৌতম গম্ভীরের মতামত গুরুত্ব পাচ্ছে, দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

Gautam Gambhir

বিদেশ সফরে অনেক ক্রিকেটারই স্ত্রী, সন্তানদের নিয়ে যান। তাঁদের সঙ্গে সময় কাটান। কোভিডকাল থেকে মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে টিম হোটেলে পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিয়েছে বিসিসিআই। বিশেষ করে তারকারা স্ত্রী, সন্তানদের নিয়ে আলাদাভাবে সফরে গিয়েছেন, এমনটা অস্ট্রেলিয়া সফরেও হয়েছে।

কিন্তু ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সময় কাটানোর বিষয়ে এবার লাগাম টানা হচ্ছে। বিসিসিআই সূত্রে খবর, গম্ভীরই চাইছেন দলে যাবতীয় বিশৃঙ্খলা উপড়ে দিতে। শৃঙ্খলার কড়া বাঁধনে দলকে বাঁধতে চাইছেন গম্ভীর। সে কারণে ছোট ও দীর্ঘ সফরে ক্রিকেটারদের ফ্যামিলি টাইমও নির্ধারিত করে দিতে বলেছেন তিনি।

নতুন নিয়ম যেটি চালু হচ্ছে তাতে ৪৫ দিন বা তার বেশিদিনের টুর্নামেন্ট হলে ক্রিকেটারদের সঙ্গে পরিবার থাকতে পারবে ১৪ দিন। যদি তার চেয়ে ছোট সফর থেকে সেক্ষেত্রে ক্রিকেটাররা পরিবারকে সঙ্গে রাখতে পারবেন ৭ দিন।

সূত্রের খবর, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে বিপর্যয়ের পর গম্ভীর ভারতীয় দলে বিশৃঙ্খলার বিষয়টি তুলে ধরেছেন। সে কারণেই কোভিডকালের আগের নিয়ম ফেরাতে চলেছে বিসিসিআই। যাতে সর্বাধিক দুই সপ্তাহ পরিবারের সঙ্গে সফর চলাকালীন কাটাতে পারবেন ক্রিকেটাররা। এই বিষয়ে ক্রিকেটারদেরও আপত্তি নেই বলে জানা যাচ্ছে।

অস্ট্রেলিয়া সফরে সিনিয়র ও জুনিয়র ক্রিকেটাররা নৈশভোজ সারতে টিম হোটেলের বাইরে গিয়েছিলেন। বিষয়টিকে ভালোভাবে নেননি গম্ভীর। তিনি চান বোর্ড জুনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে কঠোর মনোভাব দেখাক। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে টিম ডিনার হয়েছে একবারই।

বিসিসিআইয়ের সভাপতি রজার বিনির সঙ্গে বোর্ডের বৈঠকে উপস্থিত গম্ভীর ও ভারতের এক সিনিয়র ক্রিকেটার অনুরোধ করেছেন সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের ম্যাচ ফি না দিতে। ম্যাচে পারফরম্যান্সের নিরিখে ম্য়াচ ফি দেওয়ার প্রস্তাবও এসেছে। এমন অভিযোগও এসেছে অনেক ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট ও জাতীয় দলের প্রতি অনীহা দেখাচ্ছেন। দায়বদ্ধতার প্রশ্নে সঠিক ভূমিকা পালন করছেন না।

কলকাতায় ২২ জানুয়ারি ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ আন্তর্জাতিক। জানা যাচ্ছে, কলকাতাতেও গম্ভীরের সঙ্গে বোর্ডের কর্তারা আগামীর রূপরেখা ঠিক করা নিয়ে বৈঠক করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+