কোয়ারেন্টাইন অথবা জেল! করোনা নিয়ে কেন এমন বললেন গৌতম গম্ভীর
কোয়ারেন্টাইন অথবা জেল! করোনা নিয়ে কেন এমন বললেন গৌতম গম্ভীর
দেশে জারী জরুরী অবস্থা। করোনা রুখতে ইতিমধ্যে রবিবার ২২ মার্চ জনতা কারফিউ ঘোষণা করা হয়েছিল। কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল নাগরিকরা জনতা কারফিউ মেনে চলেছেন। শুধু জনতা কারফিউয়ের দিন নয়, করোনার সংক্রমণ আটকাতে এখন প্রতিদিনই জরুরী জনতা কারফিউ বা লক ডাউন পরিস্থিতি হওয়া প্রয়োজন, ডাক্তাররা এমনই বলছেন।

গম্ভীরের মত
গম্ভীর বলেছেন, লকডাউনই এখন করোনা ছড়িয়ে পড়া রোখার একমাত্র উপায়। অতি প্রয়োজন ছাড়া অযথা রাস্তার বেরিয়ে ভিড় বাড়াবেন না। নিজেদের বাঁচাতে লক ডাউনে চলে যান।

কড়া দাওয়াই দরকার, মনে করছেন গম্ভীর
আসন্ন বিপদের আঁচ নিয়ে দেশের অনেক মানুষেরই অবশ্য ভ্রুক্ষেপ নেই। মারণ ভাইরাস থেকে বাঁচতে এখন গৃহবন্দি থাকাই সবচেয়ে নিরাপদ। বিপদের আন্দাজ পেয়েও যারা কথা শুনছে না তাদের জন্য এবার শাস্তির দাবি জানালেন দেশকে দুবার বিশ্বকাপ দেওয়া ক্রিকেটার গৌতম গম্ভীর।
|
কোয়ারেন্টাইন অথবা জেল, টুইটে লিখলেন গম্ভীর
সাবধান হতে যারা লকডাউন মানতে চাইছেন না তাঁদের জন্য কড়া দাওয়াই প্রয়োজন মনে করছেন গম্ভীর। টুইটারে গম্ভীর লিখেছেন, 'নিজে ও নিজের পরিবারকে হয় কোয়ারেন্টাইনে রাখুন নয়ত জেলে রাখুন।সিদ্ধান্ত আপনার।'
|
বিসিসিআইয়ের টুইট
বিসিসিআই টুইটে লিখেছে, 'আপনি যদি কোনও দিন কোটি কোটি দেশবাসীর হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে থাকেন। সেক্ষেত্রে এটাই আপনার সেরা সুযোগ। ঘরে থেকে নিজেকে নিরাপদে রাখুন, আর দেশবাসীর মধ্য়ে করোনা ছড়িয়ে পড়া রোধ করুন। '












Click it and Unblock the Notifications