Gautam Gambhir: গম্ভীরের জন্য বিশেষ বার্তা কেকেআরের! বিশ্বকাপজয়ী আর কারা ভারতের হেড কোচ হয়েছেন?
Gautam Gambhir: গৌতম গম্ভীর প্রত্যাশিতভাবেই ভারতের হেড কোচ হলেন। শ্রীলঙ্কা সফরে টি২০ ও একদিনের সিরিজই তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে।
২০২৭ অবধি ভারতীয় দলের হেড কোচের পদে আসীন হলেন গম্ভীর। দেশের হয়ে বিশ্বকাপ জেতার পর ভারতের হেড কোচ হয়ে এলিট লিস্টে নামও তুলে ফেললেন।

১৯৯৬ সালের বিশ্বকাপে ভারতীয় দলের কোচ হয়েছিলেন সন্দীপ পাতিল, তিনি ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জেতেন। পাতিলের পর ১৯৯৬ থেকে ১৯৯৭ অবধি ভারতের কোচ ছিলেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য় মদন লাল। ১৯৯০ থেকে ২০০০ সাল অবধি ভারতের কোচ হন কপিল দেব।
২০০৭ সালে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলেছেন রবি শাস্ত্রী। এরপর ২০১৪ থেকে ২০১৬ অবধি শাস্ত্রী ছিলেন ভারতীয় দলের টিম ডিরেক্টর। ২০১৭ থেকে ২০২১ অবধি ভারতের হেড কোচের দায়িত্ব সামলেছেন রবি শাস্ত্রী, তিনিও তিরাশি বিশ্বকাপজয়ী দলে ছিলেন।
ফলে ভারতের পঞ্চম বিশ্বকাপজয়ী ক্রিকেটার হিসেবে হেড কোচ হলেন গম্ভীর। দেশের হয়ে তিনি ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালে বিশ্বকাপ জিতেছেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন। আইপিএলে কেকেআরের অধিনায়ক হিসেবে গম্ভীর দু-বার চ্যাম্পিয়ন হয়েছেন। মেন্টর হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হন এবার।
“𝘛𝘩𝘦𝘳𝘦 𝘪𝘴 𝘯𝘰 𝘣𝘪𝘨𝘨𝘦𝘳 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳 𝘵𝘩𝘢𝘯 𝘤𝘰𝘢𝘤𝘩𝘪𝘯𝘨 𝘺𝘰𝘶𝘳 𝘯𝘢𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘵𝘦𝘢𝘮” 💙🇮🇳 pic.twitter.com/zjiHiGvGH4
— KolkataKnightRiders (@KKRiders) July 9, 2024
গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে ইনিংস শেষ করে ভারতীয় দলের হেড কোচ হয়ে সম্মানিত। কলকাতা নাইট রাইডার্সও 'গুরু গম্ভীর'কে ভারতীয় দলের গুরুদায়িত্ব সামলানোর আগে শুভেচ্ছাবার্তা দিয়েছে। এবার একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের ম্যানেজার, ম্যানেজার-কাম-কোচ ও কোচের দায়িত্ব আজ অবধি কারা সামলেছেন।
Guru Gambhir 💜 pic.twitter.com/ItHY1OumuM
— KolkataKnightRiders (@KKRiders) July 9, 2024
ভারতীয় দলের ম্যানেজার: কেকি তারাপোড়ে (১৯৭১), হেমু অধিকারী (১৯৭১-৭৪), গুলাবরাই রামচাঁদ (১৯৭৫), দত্ত গায়কোয়াড় (১৯৭৮), সেলিম দুরানি (১৯৮০-৮১), অশোক মাঁকড় (১৯৮২), পিআর মান সিং (১৯৮৩-৮৭), চাঁদু বোরদে (১৯৮৮)।
টিম ম্যানেজার কাম কোচ: বিষেণ সিং বেদী (১৯৯০-৯১), আব্বাস আলি বেগ (১৯৯১-৯২)।
কোচ: অজিত ওয়াদেকর (১৯৯২-৯৬), সন্দীপ পাতিল (১৯৯৬), মদন লাল (১৯৯৬-৯৭), অংশুমান গায়কোয়াড় (১৯৯৭-৯৯), কপিল দেব (১৯৯৯-২০০০), জন রাইট (২০০০-২০০৫), গ্রেগ চ্যাপেল (২০০৫-২০০৭), রবি শাস্ত্রী (অন্তর্বর্তীকালীন ২০০৭), লালচাঁদ রাজপুত (টিম ম্যানেজার ২০০৭-২০০৮), গ্যারি কার্স্টেন (২০০৮-২০১১), ডানকান ফ্লেচার (২০১১-২০১৫), রবি শাস্ত্রী (টিম ডিরেক্টর ২০১৪-২০১৬), সঞ্জয় বাঙ্গার (অন্তর্বর্তীকালীন ২০১৬), অনিল কুম্বলে (২০১৬-২০১৭), সঞ্জয় বাঙ্গার (অন্তর্বর্তীকালীন ২০১৭), রবি শাস্ত্রী (২০১৭-২০২১), রাহুল দ্রাবিড় (২০২১-২০২৪), গৌতম গম্ভীর (২০২৪-এ কোচ হলেন)। এ ছাড়া রবি শাস্ত্রী হেড কোচ থাকাকালীন রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। দ্রাবিড় হেড কোচ থাকাকালীন এবং চলতি জিম্বাবোয়ে সফরে কোচের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে ভিভিএস লক্ষ্মণকে।












Click it and Unblock the Notifications