Gabba: সৌরভের শতরান থেকে ভারতের টেস্ট সিরিজ জয়ের সাক্ষী, ব্রিসবেনের গাব্বা গুঁড়িয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া

Gabba: ব্রিসবেনের গাব্বা। বহু ইতিহাসের সাক্ষী। সেই স্টেডিয়ামই ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। ২০৩২ সালের অলিম্পিকের আসর বসছে ব্রিসবেনে। সে কথা মাথায় রেখেই স্টেডিয়াম ভেঙে ফেলার সিদ্ধান্ত।

২০২১ সালে ব্রিসবেন টেস্ট জিতেই ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ফিরেছিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারত। এই স্টেডিয়ামে ভারত একমাত্র ওই টেস্টটিই জিতেছে। গাব্বা সাক্ষী মহারাজকীয় শতরানেরও।

Gabba: সৌরভের শতরান থেকে ভারতের টেস্ট সিরিজ জয়ের সাক্ষী

গাব্বায় ভারত এ পর্যন্ত সাতটি টেস্ট খেলেছে। হেরেছে পাঁচটিতে, একটি জয়, একটি ড্র। শুধু ভারতই নয়, এই মাঠে অজি বিজয়ধ্বজা উড়িয়েছে একের পর এক প্রতিপক্ষের বিরুদ্ধে। দশকের পর দশক ধরে অস্ট্রেলিয়ার সবচেয়ে গতিময় পিচের তকমা নিয়ে বহু ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে এই গাব্বা।

২০০৩ সালে প্রথমবার এখানে টেস্ট ড্র রাখতে সক্ষম হয়েছিল ভারত। ১৮টি বাউন্ডারির সাহায্যে ১৯৬ বলে ১৪৪ রানের ইনিংস খেলে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ ছিনিয়ে নিয়েছিলেন ম্যাচের সেরার পুরস্কার। ২০২১ সালে ভারত ব্রিসবেন টেস্টে অজিদের হারিয়েছিল ৩ উইকেটে। অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচের সেরা হন ঋষভ পন্থ।

ব্রিসবেনের উলুংগাব্বার স্টেডিয়ামে প্রথম টেস্ট হয় ১৯৩১ সালে। ১৯৭৯ সালে প্রথম ওডিআই হয়। টি ২০ আন্তর্জাতিক প্রথম হয় ২০০৬ সালে। ১৮৯৫ সালে স্থাপিত হয় এই স্টেডিয়াম। কুইন্সল্যান্ডের ঘরের মাঠ। এখানে ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলিয়ান রুলস ফুটবল, রাগবি ইউনিয়ন, অ্যাথলেটিক্স, বেসবল, সাইক্লিং, গ্রেহাউন্ড রেসিং, রাগবি লিগ, সকারের আসরও বসেছে।

বর্তমান স্টেডিয়ামটি ভেঙে নতুন করে স্টেডিয়ামটি গড়ে তোলা হবে অলিম্পিক্সের জন্য। স্টেডিয়ামের এই সংস্কার কাজের জন্য ২.৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ১.৮ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে বলে জানান কুইন্সল্যান্ডের ডেপুটি প্রিমিয়ার স্টিভেন মাইলস। স্টেডিয়ামের দর্শকসংখ্যা ৩৭ হাজার থেকে বাড়িয়ে করা হচ্ছে ৫০ হাজার।

অলিম্পিক্সের জন্য মাটির তলায় একটি নতুন রেল স্টেশন হচ্ছে। স্টেডিয়াম থেকে ওই স্টেশনে সরাসরি পৌঁছনোর বন্দোবস্তও করা হবে। ক্রিকেট দল, ব্রিসবেন লায়ন্সের ফুটবল দলের পাশাপাশি একটি প্রাথমিক বিদ্যালয়কেও এই কাজের জন্য অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। চার বছর ধরে এই সংস্কার কাজ চলবে বলেও জানান মাইলস।

তবে এখনই ভেঙে ফেলা হচ্ছে না গাব্বা। ২০২৫ সালের শেষদিকে গাব্বায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের টেস্ট রয়েছে। সেটি হলেই ভেঙে ফেলা হবে স্টেডিয়াম। ২০৩০ সালের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+