নতুন বছরের শুরুতেই ধামাকা, প্রকাশিত হল দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগের উদ্বোধনী সংস্করণের সূচি
নতুন বছরের শুরুতেই ধামাকা, প্রকাশিত হল দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগের উদ্বোধনী সংস্করণের সূচি
সামনে এল দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগ SA20-এর উদ্বোধনী সংস্করণের সূচি। ১০ জানুয়ারি ২০২৩-এ পথ চলা শুরু করবে বিশ্ব ক্রিকেটের নতুন এই টি ২০ লিগ। পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী এই প্রতিযোগীতায় প্রথম সংস্করণে খেলা হবে মোট ৩৩টি ম্যাচ। দেশের মোট ছয়টি স্টেডিয়ামে এই লিগ খেলা হবে। ১১ ফেব্রুয়ারি আয়োজিত হবে ফাইনাল ম্যাচ।

দুইটি অর্ধে এই প্রতিযোগীতা আয়োজিত হবে। ২৫ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ব্রেক থাকবে। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে ওডিআই সিরিজের কারণে এই ব্রেক দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের জাতীয় দলের খেলার থাকার ফলে প্রথম সারির ক্রিকেটাররা এই প্রতিযোগীতায় অংশ নেবে। সেক্ষেত্রে এই দুই দেশের যে সকল ক্রিকেটার SA20-র প্রথম সংস্করণে খেলবেন তাঁরা যাতে জাতীয় দলের হয়ে খেলার জন্য লিগের খেলায় অনুপস্থিতি না থাকেন তাই এই সিদ্ধান্ত। ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রয়েছে খেলা।
হোম অ্যাওয়ে ফরম্যাটে এই লিগ খেলা হবে। পাঁচ দলের এই লিগে প্রতিটা দল পাঁচটি হোম ম্যাচ এবং পাঁচটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। লিগের প্রথম ডার্বি ম্যাচটি হবে জোবার্গ সুপার কিংস এবং প্রিটোরিয়া ক্যাপিটলসের মধ্যে, ম্যাচ রয়েছে ১৭ জানুয়ারি ওয়ান্ডেরার্স ক্রিকেট স্টেডিয়ামে।
এমআই কেপটাউনের দিকে নজর থাকবে। এই দলে রয়েছেন প্রোটিয়া স্পিডস্টার কাগিসো রাবাডা, আফগানিস্তানে স্পিন মাইস্ট্রো রশিদ খান, ইংল্যান্ডে সিক্স হিটিং স্পেশ্যালিস্ট লিয়াম লিভিংস্টোন, দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস এবং অন্যান্য। পার্ল রয়্যালসেও রয়েছে একাধিক বড় নাম, তাদের মধ্যে উল্লেখযোগ্য সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার, বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান, জেসন রয়। তাদের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, তাব্রেজ শামসি। দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন জেপি ডুমিনি। প্রতিযোগীতার ফাইনাম ম্যাচটি খেলা হবে ১১ ফেব্রুয়ারি ওয়ান্ডেরার্সে।












Click it and Unblock the Notifications