আইপিএল ২০২০ : কবে কোথায় কার বিরুদ্ধে খেলবে সিএসকে, রইল সেই সূচি

আইপিএল ২০২০ : কবে কোথায় কার বিরুদ্ধে খেলবে সিএসকে, রইল সেই সূচি

আর ১৩ দিন পর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কবে, কোথায়, কার বিরুদ্ধে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনি শিবির, তা এক নজরে দেখে নেওয়া যাক।

আইপিএল ২০২০ : কবে কোথায় কার বিরুদ্ধে খেলবে সিএসকে, রইল সেই সূচি

চেন্নাই সুপার কিংসের আইপিএল সূচি

১) ১৯ সেপ্টেম্বর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

২) ২২ সেপ্টেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

৩) ২৫ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবেন মহেন্দ্র সিং ধোনিরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

৪) ২ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিএসকে-র প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

৫) ৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

৬) ৭ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইয়ের প্রতিপক্ষ কেকেআর। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

৭) ১০ অক্টোবর আরসিবি-এর মুখোমুখি হবে সিএসকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

৮) ১৩ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

৯) ১৭ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

১০) ১৯ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ধোনিদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

১১) ২৩ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

১২) ২৫ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরসিবি-র মুখোমুখি হচ্ছে সিএসকে। ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ।

১৩) ২৯ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ কেকেআর। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

১৪) ১ নভেম্বর আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ধোনিদের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+