আইপিএল ২০১৮ পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা একনজরে
একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ২০১৮-য় পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা।
এবারের আইপিএলে পুরস্কার ছড়াছড়ি ছিল। প্রতিটি ম্যাচ শেষে যেমন একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হয়েছিল, ফাইনালে সেগুলি তো হলই, সঙ্গে টুর্নামেন্টের নানা বিভাগের পুরস্কার খেলা শেষে প্রদান করা হল। ফাইনালের জয়ী ও বিজিত দল ছাড়াও অন্য দল ও খেলোয়াড়রাও নানা পুরস্কার জিতলেন। একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ২০১৮-য় পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা।

সাতটি বা তার বেশি ম্যাচের সফল আয়োজক হিসাবে সেরা মাঠ হিসাবে পুরস্কার জিতে নিল ইডেন গার্ডেন্স তথা বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
সাতটি বা তার কম ম্যাচ আয়োজন করেও দ্বিতীয় সেরা মাঠ হিসাবে পুরস্কার পেল মোহালির মাঠ তথা পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন
টুর্নামেন্টের এমার্জিং প্লেয়ার বা উঠতি খেলোয়াড়ের পুরস্কার পেলেন দিল্লি ডেয়ারডেভিলসের ঋষভ পন্থ।
২০১৮ আইপিএলের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল মুম্বই ইন্ডিয়ান্স।
টুর্নামেন্টের সেরা ক্যাচ ধরার পুরস্কার পেলেন দিল্লি ডেয়ারডেভিলসের ট্রেন্ট বোল্ট। বিরাট কোহলির ক্যাচ ধরেন তিনি।
আইপিএলের সুপার স্ট্রাইকারের পুরস্কার পেলেন সুনীল নারিন।
সেরা স্টাইলিশ প্লেয়ারের পুরস্কার পেলেন ঋষভ পন্থ।
সবচেয়ে উদ্ভাবনী ভাবনা বা ইনোভেটিভ থিঙ্কিংয়ের পুরস্কার জিতলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
২০১৮ আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়ে বেগুনি টুপি বা পার্পল ক্যাপ পেলেন কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই। ১৪টি ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন তিনি।
সবচেয়ে বেশি রান করার জন্য কমলা টুপি বা অরেঞ্জ ক্যাপ জিতলেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।
সবচেয়ে মূল্যবান বা মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সুনীল নারিন।
টুর্নামেন্টের রানার্স আপ দল হল সানরাইজার্স হায়দরাবাদ। পেল ১২.৫ কোটি টাকার নগদ পুরস্কার।
উইনার্ল দল হিসাবে ট্রফি ঘরে তুলল চেন্নাই সুপার কিংস। সঙ্গে পুরস্কার মূল্য পেল ২০ কোটি টাকা।












Click it and Unblock the Notifications