'ধোনিকে বসিয়ে দিন কোহলি,' বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ভারতীয়র
বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাক্তনরা বলেছেন এবার ধোনির সরে যাওয়ার সময় এসেছে। তবে সম্প্রতি ধোনি যে ফর্মে রয়েছেন তাতে মুখ বন্ধ সকলেরই। তবে এর মধ্যেও ভুল বকছেন এক প্রাক্তন ভারতীয় তারকা।
ধোনির পারফরম্যান্সে মজে গোটা দুনিয়া। বিরাট কোহলিও তাঁর আগের অধিনায়ককে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। হঠাৎ করেই চুপ করে গেছেন নিন্দুকরাও। কিন্তু তাতেও সবাইকে মুখে আঙুল দিয়ে রাখা কী সম্ভব। আর সেটা হচ্ছেও না।

বিরাটের নাকি উচিত ধোনিকে বসিয়ে দেওয়া। হ্যাঁ ঠিক যা পড়লেন তাই বলেছেন। তাও আবার এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই সেটা বলেছেন। তিনি অজিত আগরকার। হায়দরাবাদের টি-টোয়েন্টি ম্যাচে ধোনিকে বসিয়ে দীনেশ কার্তিককে খেলাবার প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন এই স্পিডস্টার।
রাঁচির ধোনি ভারতীয় ক্রিকেটের সর্বকালীন সেরাদের মধ্যে জায়গা করে নেওয়ার মত, ভারতীয় ক্রিকেট অধিনায়কদের সফলতমদের তালিকেও তিনি একদম ওপরের দিকে। তাঁকে নিয়ে এরকম ভাবনা অজিত আগরকরের। একদিনের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে তিনি তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তবে দেশের গায়ে শূন্য রানে আউট হওয়ায় তাঁর দারুণ নজির আছে।

এহেন আগরকার আঙুল তুলেছেন ধোনির দিকে। তাঁর মতে দীনেশ কার্তিক দারুণ ফর্মে রয়েছেন। তাঁর বড় শট খেলার ক্ষমতাও রয়েছে।তাই কোহলির উচিত তাঁকে সুযোগ দেওয়া।
যদিও আগরকর এও জানতেন কোহলি আর যাই করুন এটা করবেন না। তাই তিনি নিজের মন্তব্যের শেষে এও বলে দিয়েছেন কোহলি অবশ্য ধোনিকে কখনই বসাবেন না।












Click it and Unblock the Notifications