বিরাট কোহলি থেকে সচিন তেন্ডুলকর, কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া মহল
বিরাট কোহলি থেকে রবি শাস্ত্রী, কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া মহল
অলিম্পিকে তিন বারের সোনাজয়ী প্রাক্তন হকি তারকা বলবীর সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ দেশের ক্রীড়া মহল। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, হেড কোচ রবি শাস্ত্রী, দেশের ক্রিকেট লেজেন্ড অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং সহ অন্যান্যরা। দেখে নেওয়া যাক সেই তালিকা।
|
বিরাট কোহলি
কিংবদন্তি বলবীর সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দেশের প্রাক্তন হকি তারকার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভিকে।
|
রবি শাস্ত্রী
বলবীর সিং তাঁর নিজের দুনিয়ায় অপ্রতিরোধ্য ছিলেন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। কিংবদন্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন শাস্ত্রী।
|
অনিল কুম্বলে
প্রয়াত বলবীর সিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে।
|
হরভজন সিং
ভারতীয় ক্রীড়া জগতের লক্ষত্র বলবীর সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং। অলিম্পিকে তিনবার সোনা, টুর্নামেন্টের ফাইনালে পাঁচ গোল করা কোনও মহামানবের পক্ষেই সম্ভব বলে মনে করেন ভাজ্জি।
|
ভিভিএস লক্ষ্মণ
প্রয়াত বলবীর সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। প্রাক্তন হকি তারকার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।
|
বিষেণ সিং বেদী
টুইটারে নিজের ও বলবীর সিংয়ের ছবি দিয়ে দেশের হকি আইকনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রাক্তন স্পিনার বিষেণ সিং বেদী।
|
সচিন তেন্ডুলকর
প্রয়াত বলবীর সিং সিনিয়রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
|
কেএল রাহুল
প্রয়াত কিংবদন্তি বলবীর সিংকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কেএল রাহুল।












Click it and Unblock the Notifications