Wriddhiman Saha: সাফল্যের মধ্যেও জড়িয়েছেন প্রবল বিতর্কে, এক নজরে ঋদ্ধিমান সাহার ক্রিকেটীয় জীবন
বরাবরই কম কথা বলতে ভালোবাসেন, প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন। নিজের কাজটা নিঃশব্দেই করেন, এক কথায় ক্রিকেটের নীরব সাধক ঋদ্ধিমান সাহা। অবসর নিয়ে জল্পনা চলতি মরশুমের শুরু থেকেই চলছিল। অবশেষে নিজেই সেই জল্পনায় সিলমোহর দিলেন। শিলিগুড়ির পাপালি থেকে ভারতীয় ক্রিকেটের সুপারম্যান, যাত্রাপথটা কেমন ছিল? ফিরে দেখা ঋদ্ধিমানের ক্রিকেটীয় জীবন।
শিলিগুড়ি খেকে কলকাতায় চলে আসা কৈশোরেই। শিয়ালদহের কোলে মার্কেটের মেসই ছিল কলকাতায় একটা সময় ঋদ্ধিমান সাহার ঠিকানা। বাংলার হয়ে বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করার পর ২০০৭ সালে ঘরোয় ক্রিকেটে অভিষেক হয় ঋদ্ধির। ২০০৭ সালের নভেম্বর মাসে ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে বাংলার জার্সিতে প্রথম ম্যাচ খেলেন। যদিও তার আগে বাংলার হয়ে সীমিত ওভারের ম্যাচে অভিষেক হয়েছে।

২০২১ সালে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেন। টিম ইন্ডিয়ার হয়ে ৪০টি টেস্ট খেলেছেন করেছেন ১৩৫৩ রান। তিনটি শতরান এবং ছয়টি অর্ধশতরান করেছেন। ক্যাচ নিয়েছেন ৯২টি, স্ট্যাম্প করেছেন ১২টি। ২০১৭ সালে অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত কিপিং পারফরম্যান্সের সৌজন্যে তাঁর নামের সঙ্গে জুড়ে যায় সুপারম্যান তকমা।
দেশের হয়ে ৯টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ব্যাট হাতে করেছেন ৪১ রান। ১৭টি ক্যাচ নিয়েছেন, একটি স্যাম্প করেছেন। সব ফর্ম্যাট মিলিয়ে টি২০ ক্রিকেট খেলেছেন ২২৫টি। রান করেছেন ৪৬৫৫, দুটি শতরান এবং ২৪টি অর্ধশতরান আছে তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩৮টি ম্যাচে ৭০১৩ রান করেছেন। ১৪টি শতরান এবং ৪৩টি হাফ সেঞ্চুরি করেছেন। ৩৩৬টি ক্যাচ নিয়েছেন ৩৮টি স্যাম্প করেছেন।
একটি টেস্ট ম্যাচে ১০ ক্যাচ নেওয়ার এবং ১০ জনকে আউট করার(ক্যাচ ও স্ট্যাম্প) নজির আছে ঋদ্ধির। পরিবর্ত ক্রিকেটার হিসেবে নেমে ৪ ক্যাচ নেওয়ার নজির আছে তাঁর।
ধোনি পরবর্তী সময়ে টেস্টে নিয়মিত উইকেটরক্ষকের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু পন্থেপ উত্থানের পরই ঋদ্ধির গুরুত্ব কমে। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পরই জাতীয় দলে ব্রাত্য হন পাপালি। বরাবরাই বিতর্ক থেকে দূর থাকা ঋদ্ধিমান সাহা ২০২২ সালে সবথেকে বড় বিতর্কে জড়ান। জাতীয় দল থেকে ব্রাত্য হওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন তিনি। সরাসরি নিশানা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
সেই সময়েই সিএবির একা্ংশের আচরণে অত্যন্ত হতাশ হন ঋদ্ধি। ফলে বাংলা ছেড়ে ত্রিপুরাতে খেলার সিদ্ধান্ত নেন। ২০২২ মরশুম শেষ হওয়ার পরই সিএবি থেকে এনওসি নেন। কিন্তু দুই মরশুম ভিন রাজ্য খেলার পরই সেই সৌরভের উদ্যেগেই বাংলাতে ফেরেন। অবশেষে বাংলার জার্সিতেই প্রত্যাবর্তন করেছেন।৪০ বছর বয়সে প্রিয় বা্ংলার হয়েই শেষবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications