suryakumar yadav: সাজঘরে পাশে বসান সচিন! পছন্দের খাবার থেকে প্রিয় সতীর্থ, জেনে নিন অজানা সূর্যকুমারকে

বাইশ গজে তাঁর দর্শনীয় শট মুগ্ধ করে ক্রিকেটপ্রেমীদের। এমনকি ফিটেনেসের বিষয়েও যথেষ্ট সচেতন সূর্যকুমার যাদব। কিন্ত ভারতীয় দলের তারকা ক্রিকেটারের পছন্দের খাবার তাঁর ডায়েটের সম্পূর্ণ পরিপন্থী। সম্প্রতি একটি সাক্ষাতকারে নিজের পছন্দ অপছন্দের বেশ কিছু অজানা তথ্য তুলে ধরেছেন সূর্যকুমার যাদব।

পেশাদার ক্রিকেটারদের প্রতিদিনের রুটিন ডায়েট,সঙ্গে ফিটনেস মন্ত্র। কিন্তু একদিন ফিজিক্যাল ট্রেনারের দেওয়া ডায়েট চার্টের বাইরে যেতে পারলে সারাদিন কী খাবেন সূর্যকুমার? তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন।

সূর্যকুমার

ভারতীয় দলের তারকা ক্রিকেটার দিনের শুরুটাই করতে চান বড়া পাও দিয়ে। দুপুরে তাঁর পছন্দ পাউভাজি। সাধারণ পাউভাজি নয় সেটায় থাকতে হবে বিশেষ মশলা। রাতে তাঁর পছন্দের তালিকায় চাউনিজ। তবে কোনো অভিজাত হোটেলের চাউনিজ রান্না নয় রাস্তার ধারে গাড়িতে বানানো চাইনিজ খাবারই পছন্দ ভারতীয় দলের তারকা ব্যাটসম্যানের।

গোটা ভারতীয় ক্রিকেট মহলে এখন তিনি স্কাই নামে পরিচিত সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় তার এই নাম। কিন্তু সূর্য কুমার যাদব কিভাবে হয়ে গেলেন স্কাই? এর উত্তরে ভারতীয় দলে তারকা ক্রিকেটার বলেন, '২০১৪ সালে কেকেআর শিবিরে গৌতম গম্ভীর প্রথম আমাকে এই নামে ডাকেন। সূর্য কুমার যাদবকে শট ফর্মে গতি স্কাই বলেন এরপর থেকেই আমার এই নামটা ছড়িয়ে পড়ে।'

সূর্য

মুম্বই ইন্ডিয়ান্স দলে তাঁর প্রিয় সতীর্থ কে? এই প্রশ্নে ঈশান কিষানকেই কি বেছে নিয়েছেন সূর্য কুমার যাদব। এর কারণ প্রসঙ্গে স্কাই বলেন, ঈশানের মধ্যে অফুরন্ত প্রাণশক্তি আছে। ম্যাচ হারুক বা জিতুক ঈশান কিষান কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয় না। বিভিন্ন টপিকে উপর আড্ডা দিতে ও একেবারে সিদ্ধহস্ত।'

একইসঙ্গে সূর্য উল্লেখ করেছেন, 'ঈশানের গল্পের কোনও ঠিক ঠিকানা নেই। কখন নিউজিল্যান্ড সফরের কথা বলে তো পরের মুহূর্তেই কখনও ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা তুলে ধরে। তাই ওর সঙ্গে থাকতেই খুব পছন্দ করি। ট্রেনারকেও বলি ওর সঙ্গে একই সঙ্গে আমাকে ট্রেনিং করাতে।'

সচিন তেন্ডুলকারের সঙ্গে স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে সূর্য বলেন, 'আমি যখন প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্স সাজঘরে প্রবেশ করি তখন এত প্লেয়ার ছিল যে বসার জায়গাযই পায়নি। কিটব্যাগ নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম।'

সূর্য

সূর্য একইসঙ্গে বেলন, 'সেই মুহূর্তে সচিন বলেন তুমি কোথাও একটা বসে যাও কিন্তু আমি বলি কোথায় বসার জায়গা নেই এরপর মাস্টার নিজের পাশেই আমাকে বসার জায়গা করে দেয় এরপর থেকে আন্তর্জাতিক ম্যাচ বা ঘরোয়া ক্রিকেট অথবা আইপিএল আমি এই একই জায়গায় বসতে শুরু করি, মাস্টারের বেছে দেওয়া সিট বলে কথা।'

আপাতত সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের মিডল অর্ডারে বিরাট ভরসার নাম সূর্যকুমার যাদব। 'স্কাই ইজ নো লিমিট।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+