Women's T20 World Cup: বৃহস্পতিবার বিশ্বকাপের বোধন, বেথ মুনি থেকে দীপ্তি শর্মা, বাড়তি নজর থাকবে কাদের দিকে?

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মহিলাদের টি২০ বিশ্বকাপ। বাংলাদেশে অশান্তির কারণে বিশ্বকাপ স্থানান্তরিত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং স্কটল্যান্ড মহিলা দল। আগামী ৪ অক্টোবর থেকে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করছে হরমনপ্রীত কৌর ব্রিগেড। এই বিশ্বকাপে ফোকাসে থাকবেন কোন কোন মহিলা ক্রিকেটাররা? সেই তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ভারতীয় দলে স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা থাকলেও প্রধান ভরসা তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। বিগত কয়েক বছর ধরেই ব্যাটিং বোলিং উভয় ক্ষেত্রেই দুরন্ত পারফরম্যান্স করছেন দীপ্তি।ভারতীয় এই তারকা অলরাউন্ডারদের তালিকায় ৩ নম্বরে আছেন এবং বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন। প্রথমবার ভারতকে বিশ্বকাপ জিততে হলে দীপ্তিকে অল রাউন্ড পারফরম্যান্স করতে হবে।

ICC Women s T20 World Cup

অস্ট্রেলিয়া দলের কথা উঠলেন সবার প্রথমে মনে আসে তাদের অভিজ্ঞ ব্যাটার বেথ মুনি। অস্ট্রেলিয়া দলের ইনিংস শুরু করার দায়িত্ব থাকে তাঁরই কাঁধে। মহি‌লাদের টি২০ ক্রিকেটে ব্যাটারদের তালিকায় ১ নম্বরে আছেন বেথ মুনি। ২০২০ সালে বিশ্বকাপে সেরা ক্রিকেটার হন। এই বারও তাঁর ব্যাটের দিকে নজর থাকবে ক্রিকেট মহলের।

ইংল্যান্ড দলের অন্যতম সেরা অস্ত্র সোফি এলকেস্টোন। আইসিসি বোলারদের তালিকায় ১ নম্বরে আছেন ইং‌ল্যান্ডের এই স্পিনার। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। এবার টি২০ বিশ্বকাপে জ্বলে উঠার অপেক্ষায় আছেন ইংল্যান্ডের এই স্পিনার। বল হাতে কার্যকরী ভূমিকা নেওয়ার পাশাপাশি দুরন্ত ফিল্ডিংও করতে পারেন।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। আট বছর আগে মাত্র ১৮ বছর বয়সেই নিজের প্রতিভার পরিচয় দেন হেইলি ম্যাথিউ। তারপর ধারাবাহিকভাবে টি২০ টুর্নামেন্ট খেলে গিয়েছেন, ৯৬টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে দুটি শতরান করার পাশাপাশি ৯৯ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার।ফলে এবারের কাপযুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে তিনিই হতে পারেন বড় ভরসা।

ভিষ্মী গুণারত্নে শ্রী‌লঙ্কার এই ক্রিকেটার এরআগে আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়া পারফরম্যান্স করেছেন। ১৬ বছর বয়স থেকেই সিনিয়র দলের সদস্য।এবারের টি২০ বিশ্বকাপে যে কয়েক ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম শ্রীলঙ্কান এই ক্রিকেটার।সুন লুস দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার খুব ভালো ফর্মে আছেন ব্যাটের পাশাপাশি বোলিংও করতে পারেন। ফলে তাঁর দিকেও বাড়তি নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+