IPL 2024: বৈচিত্রের সঙ্গে বিনোদনের মিশেল, ২০০৮ থেকে ২০২৪, জেনে নিন আইপিএলের সুপারহিট প্রতিটি থিমগুলি সম্পর্কে
আইপিএল শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। লোকসভা ভোটের জন্য এবার আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি বিদেশে হওয়ার জল্পনা তৈরি হলেও, তা খারিজ করে দিয়েছেন স্বয়ং বিসিসিআই সচিব জয় শাহ। অর্থ্যাত দেশজুড়ে লোকসভা ভোটের মধ্যেই হবে আইপিএল। বর্তমানে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ গুলির মধ্যে অন্যতম হল আইপিএল। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের জনপ্রিয়তার গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী।
২০০৮ সাল থেকে ২০২৪, প্রতিবারই আইপিএল আয়োজিত হয়েছে ভিন্ন ভিন্ন থিমে। আইপিএল বিসিসিআইয়ের কাছে এখন মেগা ইভেন্ট। এই টুর্নামেন্ট বিপুল অঙ্কের লক্ষ্মীলাভ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই ২০২৪ সালের আইপিএলের থিম প্রকাশিত হয়েছে। ২০০৮ সাল থেকে ২০২৩ কেমন ছিল আইপিএলের থিমগুলি? ফিরে দেখা যাক টাইম লাইনে।

২০০৯ সালে লোকসভা ভোটের জন্য আইপিএল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল।যার থিম ছিল "ডিভাইডেড বাই নেশনস, ইউনাইটেড বাই আইপিএল"। অর্থ্যাত বৈচিত্রের মধ্যে ঐক্যের সুরই নিহিত ছিল আইপিএলের দ্বিতীয় সংস্করণের থিমে। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে থিম সং ছিল না।
২০১০ সালে আইপিএল আবার দেশের মাটিতে প্রত্যাবর্তন করে। ফলে সেই বছর ছিল আইপিএলের হোম কামিং। ২০১০ সালে আইপিএলের থিম ছিল সারে জঁাহা সে আচ্ছা। আইপিএলের মাধ্যমে গোটা দেশ কীভাবে ঐক্যবদ্ধ হচ্ছে সেটাই তুলে ধরা হয়েছিল আইপিএলের থিমে। সেই বারও তুমুল জনপ্রিয় হয়েছিল আইপিএলের থিম।
২০১১ সালে আইপিএলের থিম ছিল 'দম লাগা কে।' ২০১১ সালের থিমে গুরুত্বপূর্ণ ছিল মহিলাদের উপস্থিতি। অর্থ্যাত মহিলা দর্শকদের টানতে সেই থিমের প্রচারে ব্যবহার করা হয় মহিলাদেরও। ২০১২ সালে থিমের নাম দেওয়া হয়েছিল 'এইসা মকা আর কাহা মিলেগা।' খেলার সঙ্গে বিনোদনের বিষয়টিকেও যুক্ত করা হয়েছিল।
২০১৩ সালে আইপিএলের থিম ছিল 'জাম্পিং ঝপাং।' এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছিল আইপিএল কীভাবে সমাজের সর্বস্তরের ক্রিকেট প্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।এই থিমের ভিডিওতে অন্যতম মুখ ছিলেন বলিউডের পরিচালক ফারহা খান। ২০১৪ সালে আইপিএলের থিম ছিল 'বুলায়া আয়া হে।'
IPL Themes Over The Years 🧵
— Ankit. (@Imankit6908) March 16, 2024
[THREAD] pic.twitter.com/lKqUoaWbX2
২০১৫ সালে আইপিএলেহর থিম ছিল 'ইন্ডিয়া কা তোহার।' ২০১৬ সালে আইপিএলের মধ্য দিয়ে একটি অন্য বার্তা দিতে চেয়েছিল বিসিসিআই। থিমের নাম ছিল 'এক ইন্ডিয়া হ্যাপি ওলা'। অর্থ্যাত আইপিএল কীভাবে সবাইকে একসূত্রে বাঁধছে সেটাই তুলে ধরা হয়েছিল থিমে। ২০১৭ সালে থিম ছিল 'ওয়া রে ওয়া'
২০১৮ সালে থিম ছিল সেরার লড়াই। অর্থ্যাত 'বেস্ট ভার্সেস বেস্ট' ছিল থিমের নাম। আইপিএলের মধ্য দিয়েই অনেক অনামী ক্রিকেটার রাতারাতি তারকা হয়ে উঠেন। আইপিএলের মঞ্চকে ব্যবহার করেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন একাধিক ক্রিকেটার। সেটাকেই ২০১৯ সালের থিমে ব্যবহার করে বিসিসিআই, নাম দেওয়া হয়েছিল 'গেম বানায়েগা নেম।'
২০২০ সালে আইপিএ থিমের নাম ছিল 'খেল বলেগা।' ২০২১ সালে আইপিএল থিমের নাম ছিল ইন্ডিয়াকা আপনা মন্ত্র। দেড় দশক ধরে চলা এই আইপিএল চাপে ফেলে দিয়েছে অন্য সব টুর্নামেন্টকেই। ২০২২ সালের থিমে সেটাই তুলে ধরা হয়েছিল অত্যন্ত কৌশলীভাবে। থিমের নাম ছিল 'ইয়ে আব নর্ম্যাল হে।' ২০২৩ সালে আইপিএলের স্লোগান ছিল শোর অন গেম অন, ক্যাচ লাইন ছিল শো মাচা।
আসন্ন আইপিএলের থিমও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের আইপিএলের থিমের নাম দেওয়া হয়েছে 'গজব আইপিএল কী আজব রঙ।' সব মিলিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরে আইপিএলের মাধ্যমে শুধু ভালো ক্রিকেটারই পায়নি ভারতীয় ক্রিকেট। একইসঙ্গে ভরপুর বিনোদনও পেয়েছেন দর্শকরা। এবারও আইপিএল শুরুর আগেই হিট নতুন থিম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications