Friendship Day-তে প্রিয় বন্ধুর জন্য 'ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে' বার্তা সচিনের

ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে। শোলে সিনেমার বিখ্যাত এই গান শোনেননি খুব কম জনই রয়েছেন। বন্ধুত্বের দিনে সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে সেই গানকেই যেন মনে করিয়ে দিলেন সচিন

ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে। শোলে সিনেমার বিখ্যাত এই গান শোনেননি খুব কম জনই রয়েছেন। বন্ধুত্বের দিনে সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে সেই গানকেই যেন মনে করিয়ে দিলেন সচিন তেন্ডুলকর।

ভারতে অগাস্টের প্রথম রবিবারটি ফ্রেন্ডশিপ ডে অর্থাৎ বন্ধুত্বের দিন হিসেবে মানা হয়। বিশেষ দিনে সচিন এবার ফিরে গেলেন তাঁর ছোটবেলায়। স্কুল ক্রিকেটে একসঙ্গে পথ চলা শুরু, সেখান থেকেই কৈশোরের বন্ধুর সঙ্গে ভারতীয় দলের জার্সিতে খেলেছেন।

হিন্ট ধরতে পারলে এতক্ষণে পাঠকরা নিশ্চয়ই বুঝে গিয়েছেন, সচিনের সেই ছোটবেলার বন্ধু আর কেউ নয় ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। কাম্বলির সঙ্গে সেই মুম্বই ক্রিকেট থেকে পথ চলা শুরু সচিনের। স্কুল ক্রিকেটে জুটিতে দুজনে বহু রেকর্ড গড়ছেন। কৈশোরের সেই প্রিয় বন্ধুর জন্য এবার বিশেষ পোস্ট করলেন লিটল মাস্টার।

প্রিয় বন্ধুর জন্য কী লিখলেন সচিন

বন্ধুত্বের দিবসের একদিন আগে টুইটে স্কুল ক্রিকেটে সচিন-কাম্বলি জুটির ছবি পোস্ট করে মাস্টার ব্লাস্টার লিখেছেন,'আমাদের স্কুলের সময়ের ছবিটা খুঁজে পেলাম। এই ছবির সঙ্গে প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। ছবির দিকে এক পলক তাকালেই পিছনের কত সুন্দর মুহূর্তগুলো ভিড় করে। তাই ছবিটা না শেয়ার করে থাকতে পারলাম না।'

পাল্টা বন্ধু যা লিখলেন

কৈশরের বন্ধু সচিনের এই পোস্টের পর পাল্টা বিনোদ টুইটে লেখেন, 'সত্যিই স্মৃতিতে নাড়া দিয়ে দিলে মাস্টার!' সঙ্গে কাম্বলি লেখেন,'একটা ঘটনা কী তোমার মনে পড়ে, দুজনে ব্যাটিং করছিলাম পিচে একটা ঘুড়ি কেটে পড়েছিল। সেটা দেখে ব্যাট ছেড়ে আমি ঘুড়ি ওড়াচ্ছিলাম। সেটা দেখে আচরেকর স্যার খুব বকেছিল। তুমি স্যারকে আসতে দেখেও সাবধান করোনি। '

জবাবে সচিন যা লিখলেন

কাম্বলির এই পোস্টে সচিন পাল্টা লিখেছেন,'ছোটবেলার ঐ ক্রিকেটটা মিস করি। আবার শুরু করলে কেমন হয়। একদিন দেখা করে ক্রিকেট খেলার প্ল্যানিং করলে কেমন হয়?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+