টি ২০ আন্তর্জাতিকে সর্বকনিষ্ঠ হিসেবে শতরানের বিশ্বরেকর্ড দখলে নিলেন ফ্রান্সের ব্যাটার
টি ২০ আন্তর্জাতিকে নতুন বিশ্বরেকর্ড। আফগানিস্তানের হজরাতুল্লাহ জাজাইয়ের দখলে ছিল টি ২০ আন্তর্জাতিকে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরানের রেকর্ডটি। সেটির দখল এবার নিলেন ফ্রান্সের গুস্তাভ ম্যাককিয়ঁ (Gustav McKeon)। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে শেষ বলের থ্রিলারে ফ্রান্স হারলেও ফরাসি ওপেনিং ব্যাটার ইতিহাসের পাতায় নিয়ে গেলেন ম্যাচটিকে।
French cricketer Gustav McKeon becomes youngest to score T20I century in men’s cricket. At 18 years and 280 days. #Cricket #ICC #icct20worldcup pic.twitter.com/kUzK43eVmb
— Korban Ali (@Mdkorbanali) July 26, 2022
২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার টুর্নামেন্ট চলছে ফিনল্যান্ডের ভানতায়। সেখানেই সর্বকনিষ্ঠ হিসেবে টি ২০ আন্তর্জাতিক শতরান হাঁকালেন গুস্তাভ। ফ্রান্সের এই ওপেনিং ব্যাটার পাঁচটি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৬১ বলে ১০৯ রান করেন সুইসদের বিরুদ্ধে। এই শতরান করার সময় তাঁর বয়স ১৮ বছর ২৮০ দিন। আফগানিস্তানের হজরাতুল্লাহ জাজাই ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে শতরান করেন ২০ বছর ৩৩৭ দিনের মাথায়। জাজাই সেই ম্যাচে করেছিলেন ৬২ বলে অপরাজিত ১৬২।

ম্যাককিয়ঁ এর আগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ৫৪ বলে ৭৬ রান করেছিলেন। এখনও অবধি চলতি টুর্নামেন্টে তিনিই সর্বাধিক রান সংগ্রহকারী, ১৬১ স্ট্রাইক রেট ও ৯২.৫০ গড়ে তিনি ১৮৫ রান করেছেন। তবে ১৫৮ রানের লক্ষ্যমাত্রা শেষ বলে স্পর্শ করে ফ্রান্সকে হারিয়ে দিয়েছে সুইৎজারল্যান্ড। এই গ্রুপে এখনও অবধি শীর্ষস্থান দখলে রেখেছে নরওয়ে, চেক প্রজাতন্ত্র ও এস্তোনিয়াকে হারিয়ে। সাব রিজিওনাল টুর্নামেন্টের জয়ী দল ডেনমার্ক, ইতালি, জার্সি, জার্মানির সঙ্গে আগামী বছর ইউরোপীয় কোয়ালিফায়ার খেলবে। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডও এখনও ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের ছাড়পত্র আদায় করতে পারেনি।
T20I world record alert 🚨https://t.co/FaDuazfGUM
— ICC (@ICC) July 26, 2022
গুস্তাভ ম্যাককিয়ঁ ও হজরতুল্লাহ জাজাই ছাড়াও সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে শতরানকারীদের তালিকার প্রথম পাঁচে রয়েছেন- শিবকুমার পেরিয়ালওয়ার (২০১৯ সালে তুরস্কের বিরুদ্ধে রোমানিয়ার হয়ে শতরান ২১ বছর ১৬১ দিনে), অরচাইড টুইসেনগে (২০২১ সালে রোয়ান্ডার হয়ে সিসিলির বিরুদ্ধে শতরান ২১ বছর ১৯০ দিনে) এবং দীপেন্দ্র সিং আইরে (২০২২ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে নেপালের হয়ে শতরান ২২ বছর ৬৮ দিনে)। ভারতের সুরেশ রায়না ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছিলেন, তখন তাঁর বয়স ২৩ বছর ১৫৬ দিন। রায়না করেন ১০১ রান। লোকেশ রাহুল ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১০ রানে অপরাজিত ছিলেন, এই শতরানটি এসেছিল ২৪ বছর ১৩১ দিনের মাথায়।












Click it and Unblock the Notifications