ঠিক হয়ে গেল আইপিএলের প্লে-অফে কোন চারটি দল খেলবে

এদিন কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচ শেষ হওয়ার পরই চূড়ান্ত হয়ে গেল ২০১৯ সালের আইপিএলে কোন চারটি দল প্লে অফে গেল। অনেক আগেই প্লে-অফে চলে গিয়েছিল চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি।

এদিন কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচ শেষ হওয়ার পরই চূড়ান্ত হয়ে গেল ২০১৯ সালের আইপিএলে কোন চারটি দল প্লে অফে গেল। অনেক আগেই প্লে-অফে চলে গিয়েছিল চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।

ঠিক হয়ে গেল আইপিএলের প্লে-অফে কোন চারটি দল খেলবে

এদিন কলকাতার হারের ফলে চতুর্থ দল হিসাবে মাত্র ১২ পয়েন্ট পেয়ে প্লে অফে চলে গেল সানরাইজার্স হায়দরাবাদ। আর কলকাতা ১২ পয়েন্ট পেয়েও পঞ্চম স্থানে শেষ করল। কিংস ইলেভেন পাঞ্জাবও ১২ পয়েন্ট পেয়েছে। তবে তাঁদের স্থান ষষ্ঠ।

এদিন কলকাতার বিরুদ্ধে মুম্বই জিতে যেতেই তারা গ্রুপ তালিকার শীর্ষে চলে গেল। চেন্নাই সুপার কিংস নেমে এল দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে শেষ করল দিল্লি ও চতুর্থ স্থান সানরাইজার্স হায়দরাবাদ।

এর ফলে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের খেলা আগামী মঙ্গলবার। তৃতীয় দল দিল্লি ও চতুর্থ স্থানে থাকা হায়দরাবাদের খেলা হবে এলিমিনেটর রাউন্ডে বুধবার। এর মধ্যে যে দল জিতবে তাঁরা ও চেন্নাই-মুম্বই ম্যাচে যে হারবে তাদের ম্যাচ হবে শুক্রবার।
চেন্নাই-মুম্বই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনাল চলে যাবে। আর হারা দলকে অপেক্ষা করতে হবে দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে। সবশেষে আগামী ১২ মে রবিবার আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+