আইপিএল ২০২১ : মিনি নিলামে যে যে দলচ্যুত বিদেশি ক্রিকেটারের দিকে থাকবে নজর

আইপিএল ২০২১ : মিনি নিলামে যে যে দলচ্যুত বিদেশি ক্রিকেটারের দিকে থাকবে নজর

বিসিসিআই অনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা না করলও আইপিএল ২০২১-এর নিলাম যে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে অনুষ্ঠিত হতে চলেছে, তা প্রায় নিশ্চিত। সেই মতো ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ করে ফেলেছে আট দল। ফলে আগামী নিলামে কোন দল কোন ক্রিকেটারকে কেনে, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। নজরে থাকবেন দলচ্যুত চার বিদেশি তারকা ক্রিকেটার।

স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

গত মরসুমের আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথকে ছেড়ে দিয়েছে দল। টুর্নামেন্টের ২০২০-এর সংস্করে প্লে-অফে পৌঁছতে পারেনি রাজস্থান। ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি স্মিথ। ফলে আগামী নিলামে কোন দল তাঁকে কেনে, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

আইপিএল ২০২০-এর জন্য ১০.৭৫ কোটি টাকা দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। টুর্নামেন্টে ১০৬ বল খেলে মাত্র ১০৮ রান করা অস্ট্রেলিয় অল রাউন্ডার দলের ভরাডুবির কারণ হয়ে দাঁড়ান। তাই আগামী মরসুমের নিলামের আগে ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে কিংস ইলেভেন। এখন কোন দল তাঁকে কিনতে এগিয়ে আসে, সেটাই দেখার।

ক্রিস মরিস

ক্রিস মরিস

আইপিএলের গত মরসুমের নিলামে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১০ কোটি টাকা দিয়ে ক্রিস মরিসকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ ম্যাচ খেলে ১১ উইকেটের বেশি পাননি দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার। ব্যাট হাতেও মরিসের ব্যর্থতা চোখে পড়েছে। ফলে এবার তাঁকে কোন দল কেনার সাহস দেখায়, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ

বিধ্বংসী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে ৪.৮ কোটি টাকা দিয়ে গত মরসুমে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল ২০২০-তে মাত্র ২৬৮ রান এসেছে অস্ট্রেলিয় অধিনায়কের ব্যাট থেকে। বিরাট কোহলি শিবিরের থেকে প্রত্যাখাত কোন দলে ফিঞ্চের জায়গা হয়, তা দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+