ভারতীয় বোলারদের দাপটে ২৪৬ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস
প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে মাত্র ২৪৬ রান তুলতে সক্ষম হল ইংল্যান্ড।
চতুর্থ টেস্টে প্রথম দিনই গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে মাত্র ৭৬.৪ ওভার টিকল ইংল্যান্ড। ২৪৬ রানে শেষ হল ইংল্যান্ডের প্রথম ইনিংস।

তবে, এই রানটাও তোলা কষ্টকর হয়ে যেত ইংল্যান্ডের পক্ষে যদি না দলে ফিরেই নিজের ঝলক দেখাতেন বাঁ হাতি তরুণ অলরাউন্ডার স্যাম কুরান।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন কুরান। কুরান ছাড়াও রান পান চলতি টেস্ট সিরিজে প্রথম সুযোগ পাওয়া মইন আলি। ৪০ রান করেন তিনি। এছাড়া কিছুটা চেষ্টা করেন জস বাটলার(২১) এবং বেন স্টোকস(২৩)।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জয়প্রীত বুমরা। এছাড়া দু'টি করে উইকেট নেন মহম্মদ সামি, ইশান্ত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন। একটি শিকার হার্দিক পান্ডিয়ার। তবে, একটি উইকেট নিলেও একাই ৮ ওভারে ৫১ রান খরচ করেন তিনি।












Click it and Unblock the Notifications