চতুর্থ টেস্টে দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারত
চতুর্থ টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
শেষ হল চতুর্থ দিনের খেলা। প্রথম দিনই ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে ব্যাট করার সুযোগ পেয়ে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দিনের শেষে ৪ ওভারে ভারতের রান ১৯/০।

৩ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন শিখর ধবন। ১১ রান করে তাঁর সঙ্গে টিকে রয়েছেন আর এক ওপেনার লোকেশ রাহুল।
ভারতীয় বোলারদের দাপটে চতুর্থ টেস্টের প্রথম দিনই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে মাত্র ৭৬.৪ ওভার টেকে ইংল্যান্ড। ২৪৬ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। তবে, এই রানটাও তোলা কষ্টকর হয়ে যেত ইংল্যান্ডের পক্ষে যদি না দলে ফিরেই নিজের ঝলক দেখাতেন বাঁ হাতি তরুণ অলরাউন্ডার স্যাম কুরান।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন কুরান। কুরান ছাড়াও রান পান চলতি টেস্ট সিরিজে প্রথম সুযোগ পাওয়া মইন আলি। ৪০ রান করেন তিনি। এছাড়া কিছুটা চেষ্টা করেন জস বাটলার(২১) এবং বেন স্টোকস(২৩)।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জয়প্রীত বুমরা। এছাড়া দু'টি করে উইকেট নেন মহম্মদ সামি, ইশান্ত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন। একটি শিকার হার্দিক পান্ডিয়ার। তবে, একটি উইকেট নিলেও একাই ৮ ওভারে ৫১ রান খরচ করেন তিনি।












Click it and Unblock the Notifications