আইপিএলে বর্ণবৈষম্য! 'কালু' শব্দের মানে বুঝতেই রাগে অগ্নিশর্মা বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিয়ান
আইপিএলে বর্ণবৈষম্য! 'কালু' শব্দে মেজাজ হারিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক
আইপিএলে বর্ণ বিদ্বেষের শিকার হওয়ার অভিযোগ এনেছেন ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেওয়া ড্যারেন সামি। তাঁরই দলের হয়ে আইপিএল খেলা শ্রীলঙ্কার এক ক্রিকেটারকেও বর্ণ বৈষম্যের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ করেছেন সামি। ইনস্টাগ্রামে করা প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের এ সংক্রান্ত পোস্ট আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

জর্জ ফ্লয়েডের মৃত্যু
পুলিশি হেফাজতে ৪৬ বছরের আফ্রো-মার্কিনি জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে বিশ্ব। করোনা ভাইরাসের ভয়াবহে আবহেও উত্তাল হয়েছে আমেরিকার বিভিন্ন প্রান্ত। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালাচ্ছেন বলে খবর। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে কড়া হচ্ছে প্রশাসনও।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড
পুলিশি হেফাজতে আফ্রো-মার্কিনি জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুতে গর্জে উঠেছেন নেটিজেনরা। #BlackLivesMatter শীর্ষক ট্রেন্ড চালু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে অংশ নিয়েছেন সেলেব্রিটি থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি তোলা হয়েছে।
সামির প্রাথমিক বার্তা
ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছিলেন ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তুলে দেওয়া অধিনায়ক ড্যারেন সামি। আইসিসি সহ সব দেশের ক্রিকেট বোর্ডকে জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুর বিরুদ্ধে সরব হওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। এখনই সবাই ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে বলে আশঙ্কা করেছিলেন ক্যারিবিয়ান তারকা।

নিশানায় আইপিএল
এবার আইপিএল-কে নিশানা বানালেন অন্যতম সফল ক্যারিবিয়ান অধিনায়ক। ইনস্টাগ্রামে তিনি অভিযোগ করেন, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভারতের আইপিএল খেলার সময় দর্শকরা তাঁকে 'কালু' বলে ডাকতেন। একই দলে খেলা শ্রীলঙ্কার অল-রাউন্ডার থিসারা পেরেরাকেও ওই নামেই সম্বোধন করা হত বলে জানিয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা। সামি বলেছেন, প্রথমে এই নাম শুনে তাঁর প্রশংসা বলে মনে হয়েছিল। কিন্তু প্রকৃত বিষয় জানার পর তাঁর ভুল ভাঙে বলে জানিয়েছেন ড্যারেন সামি। সেই সঙ্গে রেগে কাঁইও হয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications